শরীয়তপুরের ডামুড্যার ব্যবসায়ী খোকন চন্দ্র দাস ছুরিকাঘাতের পর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকাকালীন শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে সাতটায় ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন।
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়-আস্থা আজ সমাজসেবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত হয়েছে।
‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ এমন হুমকিমূলক বক্তব্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ানোর অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে।
চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের অভিযানে একটি ৯ এমএম ও একটি ৭.৬২ পিস্তল এবং ৩০ রাউন্ড গুলিসহ মা লাভলী বেগম (৪০) ও ছেলে মো. ফয়সাল হোসেন শাকিল (২১) গ্রেপ্তার করা হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ। সাজা থেকে বাঁচতে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে দাখিল করা সাতটি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ত্রুটি ও আইনগত কারণে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং চারজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া মৃত্যুজনিত কারণে বিএনপির প্রার্থী, দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ । সাজা থেকে বাঁচতে দীর্ঘ সময় ধরে পালিয়ে ছিলেন।
প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ঘন কুয়াশার কারণে একটি মোটরসাইকেল ও নছিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়।
ঢাকা ও সারাদেশ আজও ঘন কুয়াশার আচ্ছাদনে ঢাকা। পৌষ মাসের হাড়কাঁপানো শীতে জনজীবন প্রায় স্তব্ধ। উত্তরের শীতল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ। গত তিন দিন ধরে শৈত্যপ্রবাহ দেশজুড়ে বিরাজ করছে। শুক্রবার ২১টি জেলায় শীতের তীব্রতা অনুভূত হয়েছে, যার কারণে খেটে খাওয়া মানুষদের জীবন যাত্রা আরও কষ্টকর হয়ে পড়েছে। তবে আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস অনুযায়ী, ৫ জানুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও ৬ জানুয়ারি থেকে দেশে আবার শীতের তীব্রতা বাড়তে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বাতিল করা হয়েছে।
নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা শাখার আয়োজনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নীলফামারী শহরের স্টেশন রোডের ডালপট্টি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
একসময় পর্যাপ্ত ফলজ ও বনজ গাছ থাকায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে কালোমুখো হনুমানদের খাবারের কোনো সংকট ছিল না। তবে গাছপালা কমে যাওয়া, বাগান উজাড় হওয়া এবং মানুষের আনাগোনা বেড়ে যাওয়ায় এখন তীব্র খাদ্য সংকটে পড়েছে এই বিরল প্রজাতির প্রাণীগুলো।