| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঝিনাইদহে খাবার সংকটে বিপন্ন কালোমুখো হনুমান

একসময় পর্যাপ্ত ফলজ ও বনজ গাছ থাকায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে কালোমুখো হনুমানদের খাবারের কোনো সংকট ছিল না। তবে গাছপালা কমে যাওয়া, বাগান উজাড় হওয়া এবং মানুষের আনাগোনা বেড়ে যাওয়ায় এখন তীব্র খাদ্য সংকটে পড়েছে এই বিরল প্রজাতির প্রাণীগুলো।

বিস্তারিত...

খাবারের মান যাচাইয়ে আকস্মিক পুলিশ সুপারের মেস পরিদর্শন

শেরপুর পুলিশ লাইন্সের খাবার মেসে পরিবেশিত খাবারের মান, পুষ্টিমান ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম।

বিস্তারিত...

নোয়াখালীতে নিহত বিএনপি নেতার ছেলেকে তারেক রহমানের ফোন

নোয়াখালীর সদর উপজেলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে নিহত বিএনপি নেতা জামাল উদ্দিনের পরিবারকে ফোন করে খোঁজখবর নিয়েছেন তারেক রহমান।

বিস্তারিত...

স্ত্রীকে জোর করে নিতে গিয়ে শ্বশুরকে গাড়িচাপা, জামাতা আটক

নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলি ইউনিয়নে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর এক প্রাণঘাতী ঘটনা ঘটেছে। প্রাইভেটকারে স্ত্রীকে জোর করে বাবার বাড়ি থেকে তুলে নেওয়ার সময় বাধা দেয়ায় শ্বশুর ইনতাজুল ইসলাম (৬০) আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বিস্তারিত...

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার

বগুড়ায় পাচারকালে ১০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (২ জানুয়ারি) ভোরে বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় এ অভিযান চালানো হয়।

বিস্তারিত...

স্বতন্ত্র প্রার্থীর ভোটার তালিকায় মৃত ব্যক্তি, করেছেন স্বাক্ষরও!

চট্টগ্রাম-১ (মীরসরাই উপজেলা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এক প্রার্থীর মনোনয়নপত্রে ভোটারের স্বাক্ষরের তালিকায় একজন মৃত ব্যক্তির নাম ও স্বাক্ষর পাওয়া গেছে। এ কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে নানা অনিয়মের কারণে

বিস্তারিত...

বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

অভয়নগরে ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

যশোরের অভয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ২৪ এর গণআন্দোলনের যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল ও মাদক উদ্ধার

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে। গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট এবং শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারি) আজ বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিস্তারিত...

জামায়াত প্রার্থী রেজাউল করিম পেশায় সাংবাদিক, বছরে আয় ৭ লাখ টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পেশা সাংবাদিকতা ও লেখক। তার বছরে আয় সাত লাখ টাকা। সম্পদ রয়েছে ১১ লাখ ৬৩ হাজার ৩৯ টাকার। তার সোনাসহ বিভিন্ন ধাতুর ২৫ ভরি গহনা রয়েছে।

বিস্তারিত...

নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন

নওগাঁ সাহিত্য পরিষদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে ড. আইয়ুব আলীকে সভাপতি, আশরাফুল নয়নকে সাধারণ সম্পাদক এবং হাবিব রতনকে প্রধান সংগঠক নির্বাচিত করা হয়েছে।

বিস্তারিত...

মাগুরায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন

মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদূর্বা গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে টিটো মণ্ডল (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদকসেবীরা। নিহত টিটো মণ্ডল ওই গ্রামের টোকন মণ্ডলের ছেলে।

বিস্তারিত...

নোয়াখালীতে থানার পাশের সুপার মার্কেট থেকে ১২০ ভরি স্বর্ণ চুরি

নোয়াখালীর মাইজদী শহরের একটি সুপার মার্কেটের স্বর্ণের দোকান থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্স’-এ এ চুরির ঘটনা ঘটে।

বিস্তারিত...

যশোরের শার্শা ও ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোন শিশু বিশেষজ্ঞ !

যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞের পদ থাকলেও চিকিৎসক নেই। ফলে শিশুরা উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। পদ শূন্য থাকার কারণে একজনের দায়িত্ব আরেকজনকে পালন করতে হচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪