নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার চারজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন।
টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে। শুক্রবার (২ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।
শরীয়তপুরের নড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শরীয়তপুরের নড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
দলকে কোনো ধরনের বিভেদে জড়ানো কিংবা বিব্রতকর অবস্থায় ফেলতে না চাওয়ার কারণেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর–২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঘন কুয়াশায় একটি যাত্রীবাহী বাস এবং সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে দুইজন নিহত এবং অন্তত আরও আটজন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়েয়া ব্রিজ সংলগ্ন এলাকায়।
ঘন কুয়াশা কেটে যাওয়ার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিট থেকে ফেরিসহ সব ধরনের নৌযান নৌরুটে পুনরায় চলাচল শুরু করেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযানে ৪৪০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস শাখা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রমে গত এক বছরে রেকর্ড প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগে বন্দরের কার্যক্রমে গতি এসেছে বলে তিনি উল্লেখ করেন।
যশোর জেলা রেজিস্ট্রি অফিসের পুরোনো ভবনে রহস্যজনক অগ্নিকাণ্ডে প্রায় ২০০ বছরের পুরোনো গুরুত্বপূর্ণ দলিলপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের পোস্ট অফিসপাড়া এলাকায় অবস্থিত পুরোনো রেকর্ড ভবনে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের কালাজানি গ্রামে বিক্রি করা জমির দলিল হস্তান্তর না করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনে নীরব কিন্তু অবিচ্ছেদ্য এক নাম ফাতেমা বেগম। বাসভবন থেকে কার্যালয়, রাজপথ থেকে হাসপাতাল, কারাগার থেকে বিদেশ—দেড় দশকেরও বেশি সময় ধরে সব পরিস্থিতিতে তিনি ছিলেন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী। প্রচারের আলো এড়িয়ে নিরবে দায়িত্ব পালনই ছিল তাঁর পরিচয়।
কয়েক দিন ধরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় চাঁদপুর আদালতের হাজতখানায় আটক শীতার্ত কয়েদিদের জন্য মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের দুর্ভোগ লাঘবে হাজতখানার মেঝেতে বিছানোর জন্য কার্পেট প্রদান করা হয়েছে।
বছরের প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলায় প্রাথমিক স্তরের সব শিক্ষার্থী নতুন পাঠ্যবই পেলেও মাধ্যমিকের সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বইবঞ্চিত থেকেছে। জেলার কোথাও এই দুই শ্রেণির কোনো পাঠ্যবই এখনো পৌঁছায়নি বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান।