| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বান এনসিপি প্রার্থী তনুর

নারায়ণগঞ্জ-৫ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আহমেদুর রহমান তনু অভিযোগ করেছেন, তফসিল ঘোষণার আগের ১০–১৫ দিন ধরে কয়েকটি দলের কর্মীরা তাদের পোস্টারের ওপর অন্য পোস্টার সেঁটে দিচ্ছে, ব্যানার ছিঁড়ে ফেলছে। তিনি আশা প্রকাশ করেন—প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যথাযথ তদারকি করবে।

বিস্তারিত...

হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে গাইবান্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বিস্তারিত...

বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মাগুরার চাষীরা

কৃষি এলাকা হিসেবে খ্যাত মাগুরা সদর উপজেলা সহ চার উপজেলার মধ্যে শালিখা উপজেলায় ধান উৎপাদন বেশি হওয়ায় এখানকার বেশির ভাগ মানুষই কৃষিতে নির্ভরশীল। চলতি বছর জেলার বিভিন্ন এলাকায় রোপা আমন ধান কাটার আমেজ শেষ হতে না হতেই বোরো ধানের বীজ বপনে ব্যস্ত সময় পার করছেন জেলার বোরো ধান চাষীরা।

বিস্তারিত...

নোয়াখালীর সুবর্ণচরে বিধবা নারীর ঘর চুরি, দলিল ও নগদ টাকা লুট

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক বিধবা নারীর ঘরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় সুবর্ণচর উপজেলার ৫নং চর জুবিলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া বান্দেরহাট সংলগ্ন মৃত বাবুল সারেংয়ের ঘরে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

শার্শায় খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ভাঙ্গায় দুটি ইউনিয়ন ফেরত পাওয়ায় বিএনপির আনন্দ মিছিল

দীর্ঘ প্রায় চার মাস লড়াইয়ের পর উচ্চ আদালতে রিট দাখিলের শুনানির পর বৃহস্পতিবার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পুনরায় ভাঙ্গা উপজেলার সাথে সংযুক্ত করা হয়েছে।

বিস্তারিত...

ভাঙ্গায় রাস্তার কাজের ৪০ ব্যারেল বিটুমিন চুরি

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর সদরের রাস্তার কাজের জন্য আনা ৪০ ব্যারেল বিটুমিন চুরি করে নিয়েছে সংঘবদ্ধ চোর চক্র।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে নিজের ব্যানার–ফেস্টুন অপসারণ শুরু করলেন জামায়াত প্রার্থী

নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এস. ইউ. এম. রুহুল আমিন ভূঁইয়া নিজ উদ্যোগে তার সব নির্বাচনী ব্যানার–ফেস্টুন সরিয়ে ফেলছেন।

বিস্তারিত...

‘বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড দেওয়া হবে’

ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে নেতাকর্মীরা বাড়ি বাড়ি ও উঠানে গিয়ে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।

বিস্তারিত...

তফসিল ঘোষণার প্রতিবাদে সিরাজগঞ্জে আওয়ামী লীগের মশাল মিছিল

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও কাজিপুর উপজেলার কয়েকটি স্থানে খণ্ড খণ্ড মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিস্তারিত...

চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত, আহত ২

চাঁদপুরের ফরিদগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ রোমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নিহতের সঙ্গে থাকা আরও দুইজন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

আদালত চত্বর থেকে পলাতক আসামি ১৭ ঘণ্টা পর গ্রেপ্তার

বগুড়ায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি শাহীনকে ১৭ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বিস্তারিত...

আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি, বিচার চাই: সাজিদের বাবা

রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাকে বাড়িতে আনা হলে পরিবার ও স্থানীয়রা শোকাহত হয়ে ওঠে।

বিস্তারিত...

প্রেমিক নাজমুলসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

যশোরের রামকৃষ্ণপুর গ্রামের স্কুলছাত্রী নাদিরা আক্তারকে হত্যা, ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বুধবার রাতে নাদিরার মা শিল্পী বেগম বাদী হয়ে এ মামলা করেছেন।

বিস্তারিত...

সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

দুই বছরের শিশু সাজিদের মৃত্যুতে যেন স্তব্ধ হয়ে গেছে পুরো গ্রাম। গভীর নলকূপে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারানো এই শিশুর জানাজায় মানুষের ঢল নামে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪