| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৪ ঘণ্টা পর সিলেট বিভাগের পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৫:০৮:৩৫:অপরাহ্ন  |  ১৩১০৫৪ বার পঠিত
১৪ ঘণ্টা পর সিলেট বিভাগের পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার

রিপোর্টার্স২৪ ডেস্ক: টানা ১৪ ঘণ্টা ধর্মঘটের পর অবশেষে কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় শাখা। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টা থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনের নেতারা।

এর আগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে পেট্রোল পাম্প মালিকদের প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরে চলমান সংকট নিরসনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার পরিপ্রেক্ষিতেই ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

ধর্মঘট চলাকালীন রাত থেকেই চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও যানবাহনের চালকেরা। জ্বালানি সংকটে সিলেটের বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ যানজট ও গাড়ির সারি দেখা যায়। অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে পারেননি।

প্রশাসনের পক্ষ থেকে হয়রানির অভিযোগ তুলে বুধবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন পাম্প মালিকরা। তবে আলোচনার মাধ্যমে আপাতত সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এদিকে একই পরিস্থিতি বিরাজ করে বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জেও। জ্বালানি না পেয়ে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা, ফলে জনভোগান্তি আরও বেড়ে যায়।

ধর্মঘট প্রত্যাহারের ফলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪