পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা কয়েক দিন ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার পর তাপমাত্রা আবারও নেমে এসেছে এক অঙ্কে। শুক্রবারও সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে অবস্থান করছে। জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, বেড়েছে শীতের তীব্রতা।
পুরান ঢাকার সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে আবদুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে। গতকাল শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ও হলুদ–মরিচের পাইকারি ব্যবসায়ী ছিলেন। পরিবারের সঙ্গে থাকতেন ফরাসগঞ্জ বাগানবাড়ি এলাকায়।
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপ থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে পৌঁছে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বেনাপোলের বাহাদুরপুর মোড়ে নবনির্মিত লাইট পোস্টের খাম্বায় ধাক্কা লেগে গুরুতর আহত হওয়া মোটরসাইকেল আরোহী কিশোর ইমন হোসেন (১৭) মারা গেছে। বৃহস্পতিবার (১১ডিসেম্বর) দুপুরে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়
রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। শিশুটি জীবিত আছে বলে জানা গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দু
অগ্রহায়ণের শেষে জেঁকে বসেছে শীত। নারায়ণগঞ্জের ফুটপাতগুলো জমে উঠেছে শীতের পোশাক বেচাকেনায়। ক্রেতাদের ভীর লেগে থাকছে দুপুর থেকে রাত অবধি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের হকার মার্কেট, বঙ্গবন্ধু সড়ক, ২ নম্বর রেল গেট, কালিরবাজারসহ বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা যায়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আদিবাসী শিক্ষার্থীদের নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম ও সমতলের বিভিন্ন নৃগোষ্ঠীর অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
রাজশাহীর তানোরে প্রায় ২০০ ফুট গভীর গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে দীর্ঘ সময় ধরে অভিযান চললেও এখনও তার খোঁজ মিলেনি। ফায়ার সার্ভিস জানায়, গর্তটি মাত্র ৬–৮ ইঞ্চি ব্যাসের হওয়ায় উদ্ধারকাজ অত্যন্ত জটিল হয়ে পড়েছে। অক্সিজেন পৌঁছানোর চেষ্টা করা হলেও তাকে জীবিত পাওয়ার সম্ভাবনা “অত্যন্ত ক্ষীণ” বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি লে. কর্নেল তাজুল ইসলাম।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরেরে উদ্যোগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শেরপুর জেলার সদর এবং ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
কুষ্টিয়ায় দশম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে ট্যুরিস্ট পুলিশের এক সদস্যসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে। অপহৃত শিক্ষার্থী কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাড়ি শহরের পূর্ব মজমপুর সাদ্দাম বাজার এলাকায়।
কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শত শত রিকশা নিয়ে শোডাউন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদীর সমর্থকরা এই শোডাউন করেন।
: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের 'বেগম খালেদা জিয়া হলে'র অডিটোরিয়ামে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদারের মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার ও মো. মুনির হোসেনের সমর্থকরা। দুই গ্রুপ একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করে।