| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সাতরশি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

নোয়াখালীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জলাবদ্ধতা দূরীকরণে নোয়াখালীর ছাতারপাইয়া বাজারে খালের ওপর গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনায় উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনব্যাপী সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলা প্রশাসন সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে পাঁচ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফ হোসেন।

বিস্তারিত...

জামালপুরের ইসলামপুরে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ

জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান।

বিস্তারিত...

বেনাপোলে ৮০ টাকার মরিচ খুচরা বাজারে ৩০০ টাকা

অতিরিক্ত বর্ষণে দেশে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় বাজারে চাহিদা মেটাতে ভারত থেকে আমদানি বেড়েছে। কেবল বেনাপোল স্থলবন্দর দিয়েই গত এক মাসে ১ হাজার ৩৫৬ টন কাঁচা মরিচ এসেছে। তবে পর্যাপ্ত আমদানি থাকা সত্ত্বেও বাজারে কার্যকর তদারকি না থাকায় দাম নিয়ন্ত্রণে আসছে না।

বিস্তারিত...

অভয়নগরে প্রতিবন্ধী ভ্যানচালক লিমন হত্যার প্রধান আসামি গ্রেফতার

যশোরের অভয়নগর উপজেলায় প্রতিবন্ধী ভ্যান চালক লিমন হত্যাকাণ্ডের প্রধান আসামি বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিস্তারিত...

খাগড়াছড়িতে ঘরের ভেতর মা-মেয়েকে জবাই করে হত্যা

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় ঘরের ভেতরে মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

কাপাসিয়ায় জমে উঠেছে 'পাকা তাল' বিক্রি

গাছে গাছে পাকা তাল চোখে পড়লেই মনের অজান্তেই মনে পড়ে 'ভাদ্র মাসে তালের পিঠা,খাইতে লাগে জবর মিঠা'এই বাক্যটি। উল্লেখিত লাইনটি যেন কাপাসিয়া উপজেলার মানুষের সাথে মিশে যায়। কারণ এই উপজেলার প্রতিটি এলাকায় প্রচুর পরিমাণে তাল উৎপাদিত হয়।

বিস্তারিত...

লক্ষ্মীছড়িতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ও সংবর্ধনা

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এসএসসি' পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ও সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ।

বিস্তারিত...

বগুড়ায় ধর্ষণের সংবাদ প্রকাশে সাংবাদিককে হত্যার হুমকি

বগুড়ায় একটি ধর্ষণের ঘটনার সংবাদ প্রকাশ করায় জুয়েল হাসান নামের এক সাংবাদিককে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সাংবাদিক।

বিস্তারিত...

লক্ষ্মীছড়িতে দুর্নীতি প্রতিরোধে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গণসচেতনতা বৃদ্ধি, সততা চর্চা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।

বিস্তারিত...

উদ্যোক্তা হলে নিজের স্বাধীনতা থাকে: ডিসি হোসনা আফরোজা

বিসিক জেলা কার্যালয়, বগুড়া আয়োজিত পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ফরিদপুরে ভরা মৌসুমেও পদ্মায় ইলিশের হাহাকার, বাজারে দামে আগুন

ইলিশের ভরা মৌসুম চলছে অথচ ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। দিনের পর দিন জাল ফেলেও জেলেরা ফিরছেন শূন্যহাতে। যে অল্প কিছু মাছ ধরা পড়ছে, তার বেশিরভাগই আকারে ছোট।

বিস্তারিত...

শেরপুরে নাবিল পরিবহনের বাসে মাদকের চালান, গ্রেপ্তার ২

গুড়া-ঢাকা মহাসড়কে নাবিল পরিবহনের যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে আট কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। কুড়িগ্রাম থেকে স্কুলব্যাগ ও বস্তায় ভরে রাজধানীতে যাচ্ছিল মাদকের চালান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪