| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঝালকাঠিতে একই স্থানে বিএনপি-যুবদলের সমাবেশ, ১৪৪ ধারা জারি

ঝালকাঠির রাজাপুরে একই স্থানে একই সময়ে উপজেলা বিএনপি ও যুবদল পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় শহর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বিস্তারিত...

বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা

উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ আগস্ট) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ফরিদপুরে 'কাচ্চি ভাই’কে লাখ টাকা জরিমানা

ফরিদপুরে 'কাচ্চি ভাই’কে লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাবার তৈরির কাজে নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ে ব্যবহারকৃত লাল রং খাবারের সাথে মিশিয়ে এবং অস্বাস্থ্য পরিবেশের অপরাধে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা প্রদান করেন।

বিস্তারিত...

বিলুপ্তির পথে তিস্তার সুস্বাদু বৈরালি মাছ

উত্তরাঞ্চলের তিস্তা নদী থেকে হারিয়ে যেতে বসেছে একসময়কার জনপ্রিয় ও সুস্বাদু দেশি মাছ বৈরালি। কয়েক দশক আগেও নদীতে প্রচুর বৈরালি ধরা পড়লেও এখন তা বিরল দৃশ্য। বাজারে অল্পসংখ্যক বৈরালি এলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।

বিস্তারিত...

রেলপথ অবরোধ: ঢাকা-রাজশাহী ট্রেন যোগাযোগ বন্ধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রেল ব্লকেড কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। ফলে ঢাকা-রাজশাহী ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বিস্তারিত...

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, পাঁচ হাজারের বেশি পরিবার পানিবন্দি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারি বৃষ্টিপাতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টায় এ পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২২ মিটার, যা বিপৎসীমার চেয়ে ৭ সেন্টিমিটার বেশি।

বিস্তারিত...

মামলায় ফাঁসানোর অভিযোগ, নালিশি মামলার পর দুই ডিবি কর্মকর্তাকে বরখাস্ত

চট্টগ্রাম আদালতে দায়ের হওয়া একটি নালিশি মামলার বিবাদী গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিস্তারিত...

বোয়ালমারী প্রেসক্লাবের সদস্যদের সাথে ওসির মতবিনিময়

কারো উপকার করতে পারো বা না পারো কারো ক্ষতি করো না, দাদার এ কথাটা সব সময় মেনে চলি। আপনি কাউকে নির্যাতন না করলে আপনি ভালো থাকবেন।

বিস্তারিত...

আগামী নির্বাচন হবে দেশের পক্ষে এবং ভারতের বিপক্ষে: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বারবার দেশ পরিবর্তন হয়েছে, শাসক পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।

বিস্তারিত...

জিংকসমৃদ্ধ ধান চাষে সচেতনতা বাড়াতে মতবিনিময়

মানবদেহে জিংকের উপকারিতা ও ঘাটতি পূরণে জিংকসমৃদ্ধ ধান চাষ সম্প্রসারণে সচেতনতা বাড়াতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের হারভেস্টপ্লাস প্রোগ্রামের ‘রিঅ্যাক্টস-ইন’ প্রকল্প এবং আরডিআরএস বাংলাদেশের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

‘আপনাকে যে বসাইছে তার কলিজা খুলিয়ালামু, আপনার কলিজাও খুলবো’

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলামকে ‘কলিজা খুলে নেওয়ার হুমকি’ দেওয়ার একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল ওই কল রেকর্ডটি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফুর ভূইয়ার বলে দাবি করা হচ্ছে। তবে বিএনপি নেতা আব্দুল গফুর ভূইয়া ওই কল রেকর্ডকে এডিটেড বলে দাবি করেছেন।

বিস্তারিত...

ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ফরিদপুরের সদরপুরে দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় আলিমদ্দিন মোল্লা (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার(১২ আগস্ট) বিকেল চারটার দিকে উপজেলায় আকোটেরচরের মন্ডল ডাঙ্গী রহমান ষ্টোরের সামনে সড়কে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা।

বিস্তারিত...

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা পরিচালনায় আইনজীবী নিয়োগ

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় নৃশংসভাবে খুন হন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় আইনজীবী নিয়োগ দিয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ কর্তৃপক্ষ।

বিস্তারিত...

ফরিদপুরে ঝুঁকিপূর্ণ উপস্বাস্থ্য কেন্দ্রে চলছে সেবা কার্যক্রম

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। ভবনের বিভিন্ন অংশে পলেস্তারা খুলে পড়ছে ও জানালা, ভেন্টিলেটরের কাচ ভেঙে গেছে। এ পরিস্থিতিতেও ঝুঁকি নিয়ে চলছে স্বাস্থ্য সেবাদান কার্যক্রম।

বিস্তারিত...

নোংরা,পঁচা,বাসী শিশু খাদ্য বিক্রির অভিযোগে শ্রীপুরের দুই হোটেলে জরিমানা

মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ এর নেতৃত্বে মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলা সদরের বাস স্ট্যান্ড সংলগ্ন ভাই ভাই হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট ও অধিকারী হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা আর্থিক জরিমানা এবং সংশোধনের জন্য সতর্ক করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪