ছোট মেয়ের পোষা ছাগল চুরির ঘটনাকে ‘জীবনের অন্যতম হৃদয়বিদারক ঘটনা’ বলে জানিয়েছেন বিগত অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তার মতে, ঘটনাটি নিয়ে অনেকে নানা কথা বললেও এটি কোনো রাজনৈতিক প্রতিশোধের ঘটনা ছিল না; মজা করার জন্যই ছাগলটি নিয়ে যাওয়া হয়েছিল।
১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষায় (ভাইভা) বেশি নম্বর রাখার সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার মতে, ভাইভার নম্বর বাড়িয়ে বিএনপি সরকার সরকারি চাকরির নিয়োগে আবারও লবিং, স্বজনপ্রীতি, ব্যক্তিগত যোগাযোগ ও রাজনৈতিক প্রভাবের সুযোগ বাড়িয়ে দিচ্ছে। এর ফলে মেধাবী প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবে এবং পুরো নিয়োগব্যবস্থার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেন তিনি।
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার। বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে। একই সঙ্গে জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করতে লড়াই চালিয়ে যেতে হবে।
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন হয়েছে। বৃহত্তর ও কার্যকর ইউনিটি আরও গতিশীল করতে নির্বাচন প্রস্তুতি চলছে। আগামী ১৮ সেপ্টেম্বর ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপদেষ্টা, স্থায়ী পরিষদ সদস্য ও কো-চেয়ারম্যান পদে পুনর্গঠন কার্যক্রম চলছে।
পাবনার ঐতিহ্যবাহী চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সাধারণ সভা বিদায়ী সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদা
নেপালের ভোটেকোশী অঞ্চলে সাম্প্রতিক বন্যায় প্রাণহানি, সম্পদহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরাম (SACCJF)। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা এবং দুর্যোগে
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জন
জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ
গাজীপুর সংবাদপত্র পরিষদের পাঁচ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন (দৈনিক গণমুখ) ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম আজহার (দৈনিক বাংলাভূমি)। শনিবার (২২ আগস্ট) বিকালে গাজীপুর মহানগরে
বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তার মেয়ের জামাতা ও লেখক-গবেষক ফাহাম আবদুস সালাম। একই সঙ্গে মির্জা ফখরুলকে তিনি ‘দায়িত্বশীল বড় ছেলে’ হিসেবেও উল্লেখ করেছেন। শুক্রবার (২১ আগস্ট) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে মির্জা ফখরুলকে নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা ও মূল্যায়ন তুলে ধরেন ফাহাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। এ সময় তার প্রধান সহযোগী ও প্রেমিক খাজা সাকলাইন ফারুককেও গ্রেপ্তার করা হয়।
ভারতে সোশ্যাল মিডিয়ায় কিছু বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে যেখানে বলা হচ্ছে, ‘আপনার কি বয়ফ্রেন্ড চাই... আমরা ভাড়া দেব। পারিশ্রমিক নির্ভর করবে কাজ এবং সময়ের ওপর।’ এই বিজ্ঞাপনগুলোর নেপথ্যে নারীদের সঙ্গে প্রতারণা করার নানা কৌশল লুকিয়ে রয়েছে বলে মনে করছে দেশটির পুলিশ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। একই সঙ্গে তিনি বঙ্গবন্ধুর স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে অবদানের প্রশংসা করলেও তাঁর পরবর্তী শাসনামলের কঠোর সমালোচনা করেছেন।