সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘মব বাহিনীর সেনাপতি’ ছিলেন
গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সকল অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। এছাড়া ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সংবাদপত্র খাতের চলমান আর্থিক চাপ মোকাবিলায় কর্মীদের আয়কর থেকে প্রতিষ্ঠানের দায়মুক্তি, করপোরেট কর কমানো এবং নিউজপ্রিন্টের ওপর আরোপিত শুল্ক-ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব)।
আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে সংবাদপত্র শিল্পের টিকে থাকা ও উন্নয়নে পাঁচ দফা দাবি তুলে ধরেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সোমবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর প্রধান কার্যালয়ে প্রাক-বাজেট আলোচনায় এসব দাবি উপস্থাপন করেন নোয়াবের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তা
জাতীয় সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারিয়ে ফেললেন মাদারীপুর-১ আসনের ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সোমবার রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই ঘটনার কথা জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ময়মনসিংহ রেলওয়ে জংশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ছাদ যাত্রীতে পূর্ণ। এ সময় কয়েকজন যাত্রীকে ট্রেনের ছাদ থেকে স্টেশনের টিনশেডে উঠে মূত্রত্যাগ করতে দেখা যায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি পোস্টে দাবি করা হয়েছিল, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জনসাধারণকে বলেছেন, ‘একটা মাস গাড়ি ছাড়া চলুন, হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে’। তবে এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)–এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
দেশের আলোচিত রাজনৈতিক অধ্যায় ওয়ান-ইলেভেনকে ঘিরে এবার বিস্ফোরক মন্তব্য করলেন চলচ্চিত্র নির্মাতা ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র শাসনামলে সংঘটিত নানা অপকর্মের ‘লাইসেন্স’ তৈরি হয়েছিল সেই ওয়ান-ইলেভেন থেকেই।
সাংবাদিক এস এম ফয়েজের গ্রামের বাড়ি চাটখিলে আবারও এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান মালামাল লুট করার পাশাপাশি বাথরুমের কল, পাইপ এবং ঝর্ণা খুলে নিয়ে গেছে চোরচক্র।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম এক মাস পূর্ণ হওয়ার প্রাক্কালে গত ২৮ দিনের কার্যক্রমকে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ হিসেবে অভিহিত করেছেন তাঁর উপদেষ্টা মাহদী আমিন।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি ‘নব্য শ্রেণির’ উত্থান এবং তাদের আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ড. শামারুহ মির্জা। সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, গত প্রায় দেড় বছর ধরে একটি বিশেষ গোষ্ঠী রাজনীতির আড়ালে ব্যক্তিগত আক্রমণ, বুলিং, হেনস্থা ও মানসিক চাপ সৃষ্টি করে চলেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশন নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান)।
সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরাম দক্ষিণ এশীয় জলবায়ু পরিবর্তন সাংবাদিক ফোরাম (সাকজেএফ)-এর কেন্দ্রীয় নেতাদের সম্মানে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ও রাজনৈতিক কর্মীরা একে অপরের পরিপূরক। রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের সার্বিক সহযোগিতা চাই। গঠনমূলক সমালোচনার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে দেশকে এগিয়ে নিতে চাই। গণতন্ত্র, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন—এমন মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের মাননীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর জিএস সালাহউদ্দিন আম্মার হাদির হত্যাকাণ্ড নিয়ে কেন্দ্রীয় বিতর্কে একটি গুরুত্বপূর্ণ দিক উত্থাপন করেছেন। তিনি বলেছেন, শহীদ ওসমান হাদির হত্যায় বারবার এক ভুল হচ্ছে খুনি এবং শুটারকে এক করে দেখা। কিন্তু এই দুই ভিন্ন বিষয়। প্রকৃত হত্যাকারী, অর্থাৎ হুকুমদাতা কে এটাই আসল অমীমাংসিত প্রশ্ন।