আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। রোববার (৮ মার্চ) এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই বিবৃতিতে স্বাক্ষর করেন।
ক্ষমতায় আসার পর ড. মুহাম্মদ ইউনূসও আগের রাজনীতিবিদদের ধারা অনুসরণ করেছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।
নরসিংদীর ভয়াবহ ঘটনায় অভিযুক্ত নূরাকে দ্রুত গ্রেপ্তারের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও হাসনাত আব্দুল্লাহ ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ ঘোষণা দেন।
সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এডিটরস কাউন্সিল (সম্পাদক পরিষদ)। বুধবার (২৫ ফেব্রুয়ারি)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া ডা. তাসনিম জারা তাঁর নির্বাচনী তহবিলে প্রাপ্ত অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন চারটি অভিযোগের ভিত্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস এবং তাঁর নেতৃত্বাধীন সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি একটি অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে নিয়ে কড়া সমালোচনা করেছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। তিনি ড. ইউনূসকে দেশের ইতিহাসে ‘প্রধানতম শত্রু ও বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে পাঠ্যপুস্তকে তার নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সার্কিট হাউস রোডে অনুষ্ঠিত ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাকে দায়িত্ব প্রদান করেন। সভায় মন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করার জন্য সুবিধাভোগীদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির নির্দেশনা দেন।
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতার–পরবর্তী এক অনুষ্ঠানে লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিদায়ী সভাপতি রনি মোহাম্মদ।
জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই। আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
কার্যালয় ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন–এর একাংশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাব–এর
ফরিদপুরের ভাঙ্গায় কাপুরিয়া সদরদী এলাকার হেলিপ্যাডের কাছে গাজীরভিটা মসজিদের সামনে সাংবাদিক সাইফুল্লাহ শামীমকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে দুর্বৃত্তরা। এতে গুরুতর জখম হন তিনি। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এই হামলার শিকার হওয়া শামীম দৈনিক কালবেলার প্রতিনিধি বলে জানা গেছে।
তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে গবেষণা ও উন্নয়নমূলক প্ল্যাটফর্ম সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে) ২০২৬-২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। এক বছর মেয়াদি এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক হাসান জাকির, এবং সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পেয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সাইফুল আহমাদ সাইফ।
নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় সাংবাদিকদের ন্যায্য দাবি ও পেশাগত সমস্যার সমাধান ছাড়া দেশের গণমাধ্যমের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি।
বাংলাদেশের নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ফেডারেল জার্নালিজম সোসাইটি (এফজেএস)। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে সরকার গঠিত হওয়ায় সংগঠনটি সন্তোষ প্রকাশ করেছে।