চিকিৎসকদের নিয়ে সাংবাদিক ও ইউটিউবার মাসুদ কামালের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সম্প্রতি বিয়ে করেছেন ড. মুশতাক ইবনে আইয়ুব-কে। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের বয়সের পার্থক্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
নির্বাচনের আগে এক ধরনের অবস্থান দেখালেও নির্বাচনের পর ভিন্ন চিত্র দেখা যায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। মঙ্গলবার (৯ জুন) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় সংসদে উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
নতুন জীবনের পথে পা রাখলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুশতাক ইবনে আইয়ুবকে।
গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়ানোর অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। তিনি দাবি করেন, এই সময়ে হান্নান মাসউদ নানা অনিয়ম ও আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা। তার মতে, জেলা পরিষদে চেয়ারম্যান পদে সুপারিশের দ্বন্দ্বকে কেন্দ্র করে তার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘটনায় মঙ্গলবার (২ জুন) সকাল ১০টার দিকে দেওয়া স্ট্যাটাসে তিনি এমন দাবি করেন।
শেখ হাসিনা তার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন বলে জানিয়েছেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। রোববার (৩১ মে) দুপুরে ইউটিউবভিত্তিক প্লাটফর্ম ‘দ্য পোস্টে’ তিনি এ তথ্য জানান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু সমর্থক তাকে বিশ্ব ফুটবলের তারকা কিলিয়ান এমবাপ্পের এর সঙ্গে তুলনা করছেন বলে মন্তব্য করেছেন এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যারা কয়েক মাস ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, তারাই এখন তাকে ‘এমবাপ্পে’ বলে সম্বোধন করছেন।
সাড়ে পাঁচ মাস পর জামিনে ছাড়া পেয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার (২৫ মে) সন্ধ্যায় মুক্তি পেয়ে তার বাসায় ফেরার কথা বলেছেন বড় মেয়ে মেহেত মামুন।
জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ থেকে সংবাদকক্ষগুলোকে নির্ভীক সাংবাদিকতায় ফিরিয়ে আনতে স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন পত্রিকার সম্পাদকরা।
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে সোনালি চুলের অ্যালবিনো (জন্মগত জেনেটিক ত্রুটি) জাতের একটি মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কোরবানির ঈদের আগে নারায়ণগঞ্জের এই ব্যতিক্রমী মহিষটি এখন এক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মহিষটিকে একনজর দেখার জন্য খামারে ভিড় করছেন প্রতিদিন শত শত মানুষ।
জুলাই অভ্যুত্থানে পতনের পর ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ‘ফিরে এসেছে’ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মনে করেন, ‘আওয়ামী লীগ ফেরেনি, তারা ছিল।’
জুলাই অভ্যুত্থানে পতনের পর ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ‘ফিরে এসেছে’ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।