বাংলাদেশ পুলিশের ১৬ জন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে অটো জেনারেটেড (স্বয়ংক্রি) নোটিশ পাঠানোর কার্যক্রম শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ প্রক্রিয়ায় আইন অমান্যকারী ব্যক্তি নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা পরিশোধে হাজিরা না দিলে পরবর্তীতে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির কার্যক্রমও শুরু হচ্ছে।
রাজধানীর বিমানবন্দর থানাধীন ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকা থেকে কাপড়বোঝাই কাভার্ড ভ্যান চুরির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চুরি যাওয়া প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিদেশি ফেব্রিক্সের ৯০টি রোল এবং ২টি কাভার্ড ভ্যান উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, ভেজাল রোধ, সিন্ডিকেট ভাঙতে, দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসকদের (ডিসি) দায়িত্ব পালনে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পছন্দের জায়গায় পোস্টিং পাওয়ার মানসিকতা বদলাতে বলেন তিনি।
জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য একটি বিশ্বাসযোগ্য ও স্বাধীন গণমাধ্যম পরিবেশ অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে রোববার (৩ মে) রাজধানীর মাইডাস সেন্টারের মেঘমালা কনফারেন্স রুমে ইউনেসকো এবং ট্রান্সপারেন্সি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসানের সন্ধানে কাজ করে যাচ্ছে পুলিশ। গত ২৭ এপ্রিল বিকেল থেকে নিখোঁজ থাকলেও ২৯ এপ্রিল একটি ব্যাংক বুথ থেকে পাঁচ হাজার টাকা উত্তোলনের প্রমাণ পেয়েছে পুলিশ।
চলতি মাসে একটি ঘূর্ণিঝড়ে হতে পারে। এছাড়া তাপমাত্রা ছাড়াতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস। রোববার (৩ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, মে মাসে দেশে স্বাভাবিক
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন। তার এ সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা। বিশেষ করে প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
ডিসি সম্মেলনের উদ্বোধন শেষে রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে রাস্তায় হাটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ৩ মে ওসামনী স্মৃতি মিলনায়তনের দরজা দিয়ে বের হয়ে তিনি সোজা হেঁটে পা বাড়ান সচিবালয়ের দিকে, নিরাপত্তার ভেঙে মিলেমিশে যান সাধারণ মানুষের সাথে।
১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
সততা, মেধা ও দক্ষতাই জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি; এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী দেশের যে কোনো স্থানে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) প্রস্তুত থাকতে বলেন।
এমপিওভুক্ত স্কুল-কলেজের আরো দুই হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মে মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
২৪-এর ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে সারা দেশে ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছিলেন। তাদের মধ্যে ২৬৬ জনকে অভ্যুত্থান-সংক্রান্ত হত্যা বা সহিংসতার মামলায় আসামি করা হয়েছে। এ সময়ে চারজন সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে
জুলাই আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটে অভিযোগে সত্যতা না পাওয়ায় ১২৭ জনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফেরদৌস জামান গত ২০ এপ্রিল আদালতে এ চার্জশিট দাখিল করেছে। যা রোববার(৩ মে) জানা গেছে।
বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে। রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। যেখানে উন্নয়ন ও সংস্কারসংক্রান্ত ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। যদিও এখানে এক হাজার ৭২৯টি প্রস্তাব দেওয়া হয়েছিল।