সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেছেন, জনগণের কল্যাণে যেসব উদ্যোগ, সেসবের সঙ্গে বিএনপি রয়েছে। আর জনগণের অকল্যাণের সঙ্গে জড়িত শক্তিগুলো অতীতের স্বৈরাচারী শাসনের ফল। বিএনপি জানে, জনগণের আকাঙ্ক্ষার নামই সংবিধান। এ কারণে সংস্কার নিয়ে কোনো দ্বিধায় নেই দলটি।
দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারপ্রাপ্তির চিত্র উদ্বেগজনক। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এসব মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ, বিপরীতে প্রায় ৭০ শতাংশ মামলায় আসামিরা খালাস পাচ্ছে। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, দুর্বল তদন্ত এবং সাক্ষী সুরক্ষার অভাবকে এ পরিস্থিতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিএনপি সবসময় কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই সরকার কৃষকবান্ধব। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার গঠন করে কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান কার্যক্রম চালু করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে কারিকুলামেও আনা হচ্ছে সংশোধন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন) প্রশাসক আবদুস সালাম বলেছেন, বর্তমান সরকারের গত দুই মাসের উন্নয়ন কর্মকাণ্ড দেখে জামায়াতে ইসলামী হতাশায় ভুগছে এবং বিরোধী দল সরকারের অগ্রগতিতে আতঙ্কিত।
রাজধানী ঢাকাসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রাজধানীর ডেমরায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, র্যাবের পোশাকসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রাজধানীতে অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং কোনো অপরাধী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠার আগেই তাদের দমন করা হবে বলে জানিয়েছেন মো. সরওয়ার।
জলাবদ্ধতা নিরসন ও শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের লক্ষ্যে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১০টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট-এর একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেটে পৌঁছান তিনি।
দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ যানবাহনের সারি ও জ্বালানি সরবরাহে ভোগান্তির পেছনে তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিকে দায়ী করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে ভারত থেকে গরু আমদানির যে অনুমতিপত্র (ইমপোর্ট পারমিট) দেখা যাচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।
সিলেটে সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো গড়ে তোলা হবে।শনিবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে শেষে নগরীর চাঁদনীঘাট এলাকায় প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
টানা মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর। শনিবার (২ মে) সকালে তিনি হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন। পরে নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশন-এর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে একই স্থানে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী।
দেশের অধস্তন আদালতসমূহের কার্যক্রম তদারকিতে আট বিভাগের জন্য গঠিত মনিটরিং কমিটি পুনর্গঠন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি। এ বিষয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন।