তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে। দেশের উন্নয়ন ও পুনর্গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি জানান, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম অঞ্চলে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েক দিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় এ অঞ্চলের মানুষ দুর্ভোগে পড়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য পরিবার। সংকটময় এ সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী দ্রুত মানবিক ও কার্যকর বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।
রাজধানীর বংশালের মুকিম বাজার রোডের শিয়া গলি এলাকায় একটি মোটর পার্টসের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলওয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১০ জুলাই) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
দেশের বাজারে টানা দুই দফা কমার পর ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সবজির দাম। মান ও আকারভেদে বিভিন্ন ধরনের সবজি কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। একই সঙ্গে ঊর্ধ্বমুখী মাছ ও মুরগির বাজারও। তবে চালের দামে নতুন করে কোনো পরিবর্তন না এলেও আগের বাড়তি দামেই কিনতে হচ্ছে ক্রেতাদের।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানানো হয়েছে।
প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল ওয়েবপোর্টালে আপলোড হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফল প্রকাশে অনিয়ম বা কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
চট্টগ্রাম-২ আসন থেকে বিএনপির নির্বাচিত প্রার্থী সরোয়ার আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে স্পিকা
দেশীয় পেমেন্ট গেটওয়ে ‘আমার পে’র ৭৫ দশমিক ২৮৪ শতাংশ শেয়ার কিনে নিয়েছে পাকিস্তানভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ‘সিম পেয়ছা’। মালিকানা বদলের পর জুয়া ও পর্ন সাইটের পেমেন্ট গ্রহণের চেষ্টা এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা
উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে সাতজন উপসচিব হিসেবে বর্তমানে বিদেশের বিভিন্ন মিশনে কর্মরত। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে। ১৭২ জনকে পদোন্নতির পর তাদের জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। আদেশে বলা হয়, পদোন্নতির আদেশে
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে টানা ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে মানবিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ৪ জুলাই রাত থেকে ৯ জুলাই দুপুর পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় ১৫ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৮ জন। একই সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৬ হাজার ১১৯ জন এবং সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৪ হাজার ৩০৭ জন। বৃহস্পতিবার (৯ জুলাই) রোহিঙ্গা কোর্ডিনেশন প্ল্যাটফর্মের (আরসি
বাজারে মাদকে ভেজাল না থাকলেও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে ভেজালের বিস্তার অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাবিকুন্নাহার। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে খাদ্যমন্ত্রীর কাছে জানতে চান তিনি।
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তিন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন