হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রোববার (২৯ মার্চ) ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে সকাল ১১:১৩ মিনিটে এ তথ্য জানানো হয়েছে।
ঈদের ছুটিতে ১৩ দিন বিরতির পর রোববার (২৯ মার্চ) বিকাল তিনটায় বসছে ত্রয়োদশ সংসদের অধিবেশন। এর আগে, গত ১৫ মার্চ সবশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্তভাবে আয়োজন করতে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, প্রতিটি কক্ষে দেয়ালঘড়ি স্থাপন এবং পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করাসহ নানা বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি এম আব্দুল হান্নানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কলেজ শিক্ষার্থী সাদমান সাইফ রাইভি হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন— আরমান হক বিপু ওরফে যুব (২১), মো. ইসমাঈল হোসেন ফাহিম ওরফে শাফিন (২১), কামরুল ইসলাম রানা (৩০) এবং আলী হোসেন (৫০)।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন সহপাঠীরা। ঘটনার প্রতিবাদে ‘ঠিকানা পরিবহন’-এর ছয়টি বাস আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা। শনিবার (২৮ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া না হলে দেশ কখনো এগিয়ে যেতে পারে না।
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’ এর গ্রাহক ডেটাবেজ হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হ্যাকাররা প্রতিষ্ঠানটির কাছে ১৫ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮ কোটি টাকা) দাবি করেছে।
১৮ কোটি মানুষের বাংলাদেশে সিংহভাগ তেলই আমদানি নির্ভর। ক্রুড ও রিফাইন্ড ফুয়েল আমদানিতে বছরে খরচ হয় প্রায় ১ হাজার কোটি ডলার। গবেষণা সংস্থা জিরো কার্বন অ্যানালিটিকস (জেডসিএ) বলছে, মার্চে বাংলাদেশ ২ লাখ ৯৩ হাজার ডিজেল আমদানির পরিকল্পনা করলেও এখন পর্যন্ত বাতিল হয়েছে ৬০ হাজার টনের অর্ডার।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিভ্রাটের ঘটনা নিয়ে সংসদে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৮ মার্চ) দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন। এজন্য নয়াপল্টনের কার্যালয়
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুক্তরাষ্ট্রের ভিসা হাতে থাকলেই দেশটিতে প্রবেশ নিশ্চিত হয় না এমন গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভিসাধারীদের এ বিষয়ে সতর্ক করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের আবাসন সুবিধা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, আগামী ১০ এপ্রিলের মধ্যেই আগ্রহী সংসদ সদস্যদের জন্য বাসভবন বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।