| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন ১৪ এপ্রিল

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ।

বিস্তারিত...

থার্ড টার্মিনালের ৯৯ শতাংশ কাজ শেষ হলেও বন্ধ ছিল ১৮ মাস, চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

২০২৪ সালের অভ্যুত্থানের আগে প্রায় ৯৯ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছিল বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ। তবে ২০২৪ সালের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সেখানেই থমকে থাকে থার্ড টার্মিনালের কাজ। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

বিস্তারিত...

ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ১৮ মাস দায়িত্ব পালনের পর নিজ প্রতিষ্ঠানে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

বিস্তারিত...

পদত্যাগ করলেন ঢাবির ভিসি ড. নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ভিসির পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদনপত্র জমা দিয়েছেন।

বিস্তারিত...

জনগণের সরকার প্রতিষ্ঠাই লক্ষ্য: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার কোনো দলীয় রাষ্ট্র গঠন করতে চায় না; বরং জনগণের সরকার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।

বিস্তারিত...

সন্তানের লাশ দাফনে আর ছুটি চাইতে হয়নি

ন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি চেয়েছিলেন পুলিশ অফিসার। কাঙ্ক্ষিত সময়ে ছুটি মেলেনি। আর সেই ফাঁকে পৃথিবীতে এসেই নিভে গেছে ছোট্ট একটি জীবন। ঢাকায় দায়িত্বরত অবস্থায় সন্তানের জন্ম ও মৃত্যুর খবর পান পুলিশ সদস্য মেহেদী হাসান। তবে ছেলের লাশ দাফনের জন্য আর ছুটির অপেক্ষা করেননি।

বিস্তারিত...

কামরাঙ্গীরচরে সংঘবদ্ধ ধর্ষণ: ১৭ বছর পর চারজনের যাবজ্জীবন

সতের বছর আগে কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে আজ রোববার, (২২ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

বিস্তারিত...

যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২, আহত ১

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিস্তারিত...

হাসিনা-কামালসহ ৬ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে সাজানো জঙ্গি নাটকে ৯ তরুণ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক ছয় আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বিস্তারিত...

অপপ্রচার নিয়ে উদ্বেগ নেই: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রোববার (২২ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, তিনি নিজের নামে চলমান অপপ্রচার নিয়ে চিন্তিত নন। তিনি বলেন, কেউ আমার নামে মিথ্যা প্রচার করলেও আমি তা নিয়ে চিন্তিত নই। আমাদের অনেক কাজ আছে, আর কাজ রিলেটেড বিষয়েই আমরা মনোযোগ দিচ্ছি।

বিস্তারিত...

জানুয়ারিতে সড়ক-মহাসড়কে ৫৪৬ প্রাণহানি, মোট দুর্ঘটনা ৫৯৭টি

রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে দেশের সড়ক, রেল ও

বিস্তারিত...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি সকাল ১১টায় মন্ত্রীপরিষদ বিভাগের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

বিস্তারিত...

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, খুলনা-বরিশালে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিস্তারিত...

স্বর্ণ-রুপার দাম বাড়ল, জানুন আজকের নতুন মূল্য

দেশের বাজারে রোববার (২২ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণ ও রুপার দাম আবার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)) এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নিশ্চিত করেছে।

বিস্তারিত...

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান সেদিন সকালে একুশে পদক প্রদান করবেন এবং বিকেলে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪