বিগত দিনে কেউ যেমন আমাদের মাতৃভাষাকে কেড়ে নিতে পারেনি, ঠিক তেমনি বর্তমানে আমরা গণতন্ত্র ও বিজয়ের যে পথে এগিয়ে যাচ্ছি, সেই গণতন্ত্রকেও কেউ নস্যাৎ করতে পারবে না। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের নবনির্বাচিত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, হাটহাজারীতে অপরাধ ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কোনো অপরাধীকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না, আইন অনুযায়ী সবার বিচার নিশ্চিত করা হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) হাটহাজারী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার মতোই চব্বিশের গণঅভ্যুত্থানের বিচার প্রক্রিয়াও ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
বরিশালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলতি মাস থেকেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে অর্থ সহায়তা দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে এতে অন্যান্য সুবিধা যুক্ত করা হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল শিল্পকলা
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশের জেলা পর্যায়ে ১০ লাখ পরিবারের মাঝে ন্যায্য মূল্যে ডিম, দুধ ও মাংস সরবরাহ করা হবে। এর মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি প্রতিরোধ করা সম্ভব হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকার ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। সরকারি ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে আগামী ১৫ মার্চের মধ্যেই হতে হবে সংসদের প্রথম অধিবেশন। সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী পূর্ববর্তী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করার কথা।
দায়িত্বশীলতা, সততা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, অন্যের ওপর নির্ভর করে নয়, নিজেদের দায়িত্ব নিজেরাই গ্রহণ করতে হবে। তাহলেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব।
দেশের বিভিন্ন স্থানে টানা তিন দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী ৫ দিন তাপমাত্রা কখনো বাড়তে পারে আবার কখনো থাকবে অপরিবর্তিত।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম আনুষ্ঠানিক দাফতরিক কার্যক্রম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশীদ বলেছেন, ‘দীর্ঘদিন পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার এসেছে। জনগণের অনেক আশা ও আকাঙ্ক্ষা এ সরকারের কাছে। আগামীর বাংলাদেশ বাকস্বাধীনতার বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ। সরকার এ লক্ষ্যেই কাজ করবে।
৫ আগস্ট পরবর্তী সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে পুলিশের ভূমিকা এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বর্তমান কমিশনার ডিআইজি ফারুক আহমেদের নেতৃত্ব নিয়ে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের যেকোনো সমস্যা সমাধান সাংবাদিকতার নিজস্ব কাঠামোর মধ্যে হওয়া উচিত। তথ্য মন্ত্রণালয়ের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয়ের হস্তক্ষেপ তিনি চান না।
প্রথমবারের মতো শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর এবং তার জোট।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেছেন।
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, টেলিভিশন ও বিভিন্ন আলোচনায় বাংলা ভাষা বিকৃত হচ্ছে। বানান ও ব্যাকরণের চর্চা কমে যাচ্ছে। ভাষা আধুনিক হতে পারে, কিন্তু বিকৃত হওয়া উচিত নয়।