আগামী ১২ মার্চ বসছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ক সভা শেষে তিনি এ বিষয়ে কথা বলেন।
সংশ্লিষ্ট সংসদ সদস্যদের (এমপি) অন্তত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান করা, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ এবং আগের নিয়মে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগসহ ১৩ দফা দাবি জানিয়েছেন বিএনপিপন্থি শিক্ষক নেতারা। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি তুলে ধরেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক, নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। পরীক্ষামূলকভাবে আসন্ন ঈদুল ফিতরের আগেই দেশের কয়েকটি অঞ্চলে প্রান্তিক মানুষের হাতে এ কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে।
আবারও পরিবর্তন হলো অমর একুশে বইমেলার সূচি। পূর্বঘোষণা অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেলা শুরু হবে ২৬ ফেব্রুয়ারি এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। এবারের মেলায় প্যাভিলিয়ন ব্যবস্থা থাকছে না। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকদের সঙ্গে আলোচনা করেই প্যাভিলিয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর বর্তমান চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলামকে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ পদে এডভোকেট আমিনুল ইসলামের নাম বিবেচনাধীন রয়েছে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তার ফেসবুক প্রোফাইলে রোববার রাত ১১টার দিকে এই খবর প্রকাশ করেন।
রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় চার সাংবাদিকসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের পূর্ব পাশে ‘উত্তরা সেন্টার ফুড কোর্ট’-এর সামনে এ ঘটনা ঘটে।
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ীদের হুমকি দেওয়ার অভিযোগে ফারুক ওরফে কালা ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর হাতকড়া পরানো অবস্থায় তাকে নিয়ে এলাকায় চাঁদাবাজবিরোধী মাইকিংও করা হয়। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। রোববার
তিনটি ক্যাটাগরিতে আরও ৭১৩ জন জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তিন ধাপে গত ১৭, ১৩ ও ১১ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করা হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ছয় কর্মকর্তার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে বিজ্ঞান ও প্রযুক্তি সচিবকে প্রধান করে একটি কমিটি গঠনের
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, হজ আসন্ন। হজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। হজের ক্ষেত্রে কেউ যদি বিন্দুমাত্র ব্যত্যয় ঘটান তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সরকার দ্বিধাবোধ করবে না। শুধু হজ নয়, সরকারি অন্যান্য কাজের ক্ষেত্রেও যদি কেউ দায়িত্বে অবহেলা করে তাকে ছাড় দেওয়া হবে না।
রাজধানীর উত্তরা-মতিঝিল মেট্রোরেল নির্মাণে ব্যয় যা হয়েছিলো নতুন দুটি পথে মেট্রোরেল নির্মাণে ব্যয় হবে তার দ্বিগুণের বেশি। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নির্মাণে প্রতি কিলোমিটারে ১ হাজার ৫৭৪ কোটি টাকা ব্যয় হয়েছিলো। কিন্তু নতুন দুই পথে খরচ দাঁড়াচ্ছে কিলোমিটারে ৩ হাজার ৬১৮ কোটি টাকা। নতুন দুই মেট্রোরেল পথে মোট ব্যয় দাঁড়াচ্ছে ১ লাখ ৮৪ হাজার ৫০০ কোটি টাকা।
বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের ভোক্তা পর্যায়ের মূল্য কমানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭০ টাকা ১০ পয়সা, যা
হজ যাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)। তিনি বলেন, হাজিদের সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। রাষ্ট্রের কর্মচারী হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব।
খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই। এ লক্ষ্যে আমরা কাজ করে যাব। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে প্রতিষ্ঠিত বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি বলেও উল্লেখ করেন তিনি।