ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল (৪১)। এবারের নির্বাচনে রাজশাহী বিভাগে একমাত্র বিজয়ী নারী প্রার্থী তিনি। দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো আসনটি পুনরুদ্ধার করেছেন পুতুল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ)। বরিশাল-৩ (মুলাদী ও বাবুগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি। এখানে বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন জয়ের মালা গলায় পড়েছেন। বৃহস্পতিবার রাতে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা ফলাফল ঘোষণা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানই যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শপথ নেবেন এটি স্পষ্ট। তবে শপথ নিয়ে তারেক রহমানের চেয়ারে বসতে আরও কিছু সাংবিধানিক ধাপ রয়েছে। যার মধ্যে রয়েছে সংসদ সদস্যদের শপথ গ্রহণ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর খুব শিগগিরই সরকার গঠন করতে চলেছে। বিএনপি সরকারে কতজন মন্ত্রী থাকবেন এবং কে কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন, তা নিয়ে ইতোমধ্যেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
জ্যেষ্ঠ ভারতীয় কূটনীতিক সন্দীপ চক্রবর্তী, যিনি বর্তমানে ইন্দোনেশিয়াতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকে বাংলাদেশে ভারতের পরবর্তী
যেকোনো দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আয়োজন করতে প্রস্তুত রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, আগামী ৩–৪ দিনের মধ্যেই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে এবং সম্ভাব্য যেকোনো তারিখের জন্য প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
ঢাকা-৮ আসনে বিজয়ের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, ভোটাররা কেন্দ্রে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে ভোট দিয়েছেন—এ জন্য তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।
নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে শিগগির। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের দেশি-বিদেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক **নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
২০০৮ সালের পর বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক ছিল বলে মন্তব্য করেছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস।
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনই পাঠাবেন। এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দ্রুতই নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে এবং তা কোনোভাবেই ১৬ বা ১৭ ফেব্রুয়ারির পর হবে না। তবে শপথ বাক্য কে পড়াবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি;
বিশ্বজুড়ে ১৪ ফেব্রুয়ারি দিনটি ভালোবাসা দিবস হিসেবে উদযাপিত হলেও সুন্দরবনসংলগ্ন উপকূলের মানুষেরা দিনটিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে পালন করেন। মূলত, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনাসহ উপকূলীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই দশকের বেশি সময় ধরে দিবসটি পালিত হয়ে আসছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট ও দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার প্রস্তাবসমূহের পক্ষে রায় দিয়েছেন।