| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

সংবিধান সংস্কারসংক্রান্ত জাতীয় গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ গেজেট জারি করা হয়।

বিস্তারিত...

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে গেজেট জারি করে বাংলাদেশ নির্বাচন কমিশন।

বিস্তারিত...

বিপুল জয়ে তারেক রহমানকে ইউনূসের অভিনন্দন বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমান-কে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এক শুভেচ্ছা বার্তায় তিনি এই বিজয়কে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

বিস্তারিত...

নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার

দ্রুত সময়ের মধ্যেই নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিতে চায় মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সব কিছু ঠিক থাকলে আগামী সোম বা মঙ্গলবারই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। একই দিনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদেরও শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে।

বিস্তারিত...

বাতাসে বহিছে প্রেম, বসন্ত এসে গেছে...

বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা—কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে...’—কবিগুরুর এ সুর যেন আজ আরও প্রাসঙ্গিক। আজ পয়লা ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি)। ঋতুরাজ বসন্তের প্রথম দিন এবং বাংলা সনের একাদশ মাসের সূচনা। বসন্ত মানেই পূর্ণতা, নবজাগরণ ও প্রাণের উচ্ছ্বাস। ফাল্গুনের প্রথম দিনটি বাংলাদেশে পয়লা ফাল্গুন ও বসন্ত বরণ উৎসব হিসেবে উদযাপিত হয়। ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ-এর উদ্যোগে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বসন্ত বরণের আয়োজন করা হয়। এরপর থেকে দিনটি বাঙালির সাংস্কৃতিক ক্যালেন্ডারের অন্যতম উজ্জ্বল অনুষঙ্গে পরিণত হয়েছে।

বিস্তারিত...

ছাত্র আন্দোলনের ইতিহাস স্মরণে স্বৈরাচার প্রতিরোধ দিবস আজ

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের ইতিহাসে স্মরণীয় দিন স্বৈরাচার প্রতিরোধ দিবস। ১৯৮৩ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসনের শিক্ষানীতির বিরুদ্ধে সংগঠিত ছাত্র আন্দোলনে পুলিশের নির্বিচারে গুলি চালায় ১০ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন জাফর, কাঞ্চন, দীপালী সাহা এবং জয়নাল। সেই সময়কার আন্দোলন পরবর্তীতে সমগ্র দেশে স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে রূপ নেয়, যার চূড়ান্ত ফল হলো ১৯৯০ সালে এরশাদ সরকারের পতন।

বিস্তারিত...

গণভোটের ফলে গড়মিল সংশোধন করলো ইসি

সদ্য অনুষ্ঠিত গণভোটে দেশব্যাপী বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলেও প্রকাশিত ফলাফলে একাধিক অসংগতি সামনে আসায় তা সংশোধন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দফায় প্রকাশিত ফলাফলে কয়েকটি আসনে অস্বাভাবিক কাস্টিং হার ও ভোটসংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়, যা পরে সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে ঠিক করা হয়। ইসি ঘোষিত চূড়ান্ত ফল অনুযায়ী, গণভোটে দেশের প্রায় ৬২ দশমিক ৪৭ শতাংশ ভোটার ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ২৯ দশমিক ৩২ শতাংশ ভোটার ‘না’-এর পক্ষে মত দিয়েছেন। অধিকাংশ আসনে ‘হ্যাঁ’ জয়ী হলেও ১১টি আসনে ‘না’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

বিস্তারিত...

ভ্যালেন্টাইনস ডে নয়, গ্যালেন্টাইনস ডে: বন্ধুত্ব ও আত্ম-ভালোবাসা

ভালোবাসা, ফুল আর চকলেট—সব অনুভূতি একদিনেই প্রকাশের চাপ কেন নেবেন? ফেব্রুয়ারির মাঝামাঝি চিরাচরিত ভ্যালেন্টাইনস ডে-র বিকল্প হিসেবে এখন জনপ্রিয় হয়ে উঠছে তুলনামূলক চাপমুক্ত এক উদযাপন—‘গ্যালেন্টাইনস ডে’। এটি এমন একটি দিন, যেদিন প্রেমিক-প্রেমিকার বদলে বন্ধুদের সঙ্গে এবং নিজের সঙ্গে ভালোবাসা ভাগ করে নেওয়াকেই গুরুত্ব দেওয়া হয়।

বিস্তারিত...

১৬ ফেব্রুয়ারি নতুন নির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। শপথ বাক্য পাঠ করাতে পারেন

বিস্তারিত...

সংসদে যাচ্ছেন ৭ নারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে ৭ নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যার মধ্যে ৬ জন বিএনপির আর একজন স্বতন্ত্র। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ করে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত ২৯৭ টি আসনের ফলাফল ঘোষ

বিস্তারিত...

৪২ দলের কেউ জেতেনি এবারের ভোটে

দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে একটানা ভোটগ্রহণ হয়। এবারই প্রথম জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

নির্বাচিত সরকারের সঙ্গে অংশীদারত্ব শক্তিশালী করতে প্রস্তুত চীন

জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করতে প্রস্তুত বলে জানিয়েছে চীন। বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফল সম্পর্কে

বিস্তারিত...

তারেক রহমানকে নরেন্দ্র মো‌দির ফোন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল ভোটের জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়া‌রি) তা‌রেক রহমানকে ফোন করার তথ্য নি‌জেই জা‌নি‌য়ে‌ছেন নরেন্দ্র মোদি।

বিস্তারিত...

ফাঁসির সেল থেকে সংসদে

দীর্ঘ দিন কারাগারে ফাঁসির সেলে কাটানোর পর সেখান থেকে ফিরে জাতীয় সংসদে যাচ্ছেন তিন নেতা। তারা হলেন বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর ও আবদুস সালাম পিন্টু এবং জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা বিপুল ভোটে জয়ী হয়েছেন।

বিস্তারিত...

বিশ্ব গণমাধ্যমের চোখে বাংলাদেশের নির্বাচন ও বিএনপির জয়

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। সরকারিভাবে এখনো ফলাফল ঘোষণা না করা হলেও বেসরকারি ভাবে এই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি। এনিয়ে গুরুত্ব সহকারে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪