ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে প্রাপ্ত ১২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৫ হাজার ৩৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪৯৮ ভোট। ফলে প্রাথমিকভাবে এ ১২টি কেন্দ্রে তারেক রহমান উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন।
ঢাকা-১৭ আসনের প্রাপ্ত দুই কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংশ্লিষ্ট কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ হাজার ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৭ ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ হওয়ায় সমগ্র জাতিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে।
য়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে এখন শুরু হয়েছে ভোট গণনা। সারা দেশের ভোটাররা তাদের মতামত দিয়েছেন এবং এখন ফলাফলের দিকে নজর রয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলেছে। তবে ভোটকেন্দ্রে এখনও অপেক্ষমান ভোটাররা তাদের ভোট প্রয়োগ করতে পারছেন।
নির্বাচনের ফলাফলের গেজেট সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল সাড়ে ৪টায়। এর আগে ইসি সচিব জানান, সারা দেশে মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই গড় হিসাব পাওয়া গেছে। দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রগুলোর তথ্যানুযায়ী ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে।
চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সারাদেশে দুপুর ২টা পর্যন্ত ৪৮৬টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৬,৭৪,৩৭৬ জন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পোস্টাল ব্যালটে ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের ভোটদান কার্যক্রমের (ICPV) সংক্ষিপ্ত বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, জীবনের প্রথম ভোট দিলাম। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। আর প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা ঠিক থাকলে বাকি সময়ও শান্তিপূর্ণ ভোট হবে।
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে সারাদেশে ৩৬৯টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত দেশের ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য পাওয়া গেছে। এসব কেন্দ্রে গড় ভোটগ্রহণের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সদর দপ্তরে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর রাজধানীর কয়েকটি কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৬ থেকে ১৩ শতাংশের মধ্যে। ঢাকা-৬, ১২, ১৩, ১৪ ও ১৫—এই পাঁচটি আসনের আটটি কেন্দ্রের তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশের কোনো ভোট কেন্দ্র দখলের খবর তাদের কাছে আসেনি।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত এক কংগ্রেসনাল ব্রিফিংয়ে দেশের আসন্ন নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনামূলক বক্তব্য উঠে এসেছে। বক্তাদের কেউ কেউ মত দেন, আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, তা আন্তর্জাতিক মহলে ‘প্রশ্নবিদ্ধ’ হিসেবেই বিবেচিত হবে।