মালদ্বীপে বিভিন্ন কারণে কারাগারে আটক বাংলাদেশি প্রবাসীদের জন্য আশার খবর এসেছে। কারাবন্দি স্থানান্তর সংক্রান্ত সমঝোতা স্মারক দ্রুত বাস্তবায়নে নীতিগত ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ ও মালদ্বীপ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ অব নেশনস-এর মহাসচিব শার্লি বোচওয়ে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ শেষে নির্বাচনি প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন–এর (সিইসি) প্রতিনিধিদল। কমিশনার পাভেল আন্দ্রিভ–এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকায় সফর করে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে দেখা মিলেছে জোরালো ঊর্ধ্বগতির। রোববার সকাল ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ২০ মিনিটেই বড় অঙ্কের লেনদেন ও সূচকের শক্ত অবস্থান বাজারে ইতিবাচক প্রত্যাশার ইঙ্গিত দিচ্ছে।
রীতি অনুযায়ী মন্ত্রিসভার শপথ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হলেও এবার তা হচ্ছে না। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতৃত্বাধীন সরকার যাত্রা শুরু করতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
হঠাৎ দেশ ছাড়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া নানা জল্পনা–সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তির পর আর্থিক ক্ষতি ও পারিবারিক জরুরি প্রয়োজনের কারণ দেখিয়ে তিনি বিদেশে গেছেন বলে জানিয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় একজনকে আহত ও দুজনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় কবে হবে—সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানা যাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী মঙ্গলবার, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত, পাকিস্তান, জাপান, রাশিয়া, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, মিয়ানমার, ভিয়েতনাম, বাংলাদেশি-প্রবাসী সম্প্রদায় প্রতিনিধি এবং মোট ১৩ দেশের সরকারপ্রধান ও উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিশাল জয়কে নিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন। গুলশানের বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ওই উপহার গ্রহণ করেন আতিকুর রহমান রুমন; সেখানে উপস্থিত ছিলেন অফিসের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদী ও সহকর্মীরা।
: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ তদন্ত ও প্রার্থীদের অধিকার সুরক্ষার লক্ষ্যে হাইকোর্টে রিট দায়েরের সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ত্রয়োদশ নির্বাচনের ফলাফলে জালিয়াতি, ভোটকেন্দ্র দখল এবং অন্যান্য অনিয়ম নিয়ে বিশদ আলোচনা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫০টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র নয়টি দলের প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি ৪১টি দলের কোনো প্রার্থীই কোনো আসনে বিজয়ী হতে পারেননি।
আসন্ন অমর একুশে বইমেলা রমজানের পরিবর্তে ঈদের পর আয়োজনের দাবি জানিয়ে প্রকাশক ঐক্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর কাছে খোলা চিঠি দিয়েছে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচনী অনিয়মের অভিযোগে হাইকোর্টের
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাপন শনিবার (১৪ ফেব্রুয়ারি)
নানান গুঞ্জন আর গুজবকে সত্যে পরিণত করে নেদারল্যান্ডসের পাসপোর্টে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।