| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ওসমান হাদি হত্যায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

‘ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এতে সন্দেহভাজন শুটার পলাতক ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের নাম রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে।

বিস্তারিত...

সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষ-অপপ্রচার রোধে কার্যকর পদক্ষেপ নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

নারী, সংখ্যালঘু ও প্রার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিদ্বেষমূলক তথ্য ও মিথ্যা প্রচারের বিষয়ে সরকারের কার্যকর ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

বিস্তারিত...

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তিতে অধ্যাদেশ আনছে সরকার

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-শ্রমিক-জনতার আইনি সুরক্ষা নিশ্চিত করতে নীতিগতভাবে বড় সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত কর্মকাণ্ডের জন্য ‘জুলাইযোদ্ধা’দের দায়মুক্তি দিতে নতুন একটি অধ্যাদেশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সভা থেকে আইন মন্ত্রণালয়কে দ্রুত অধ্যাদেশের খসড়া

বিস্তারিত...

থাইল্যান্ড থেকে ১৭৮ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

অভ্যন্তরীণ বাজারে ভোজ্যতেলের ঘাটতি প্রতিরোধে থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই ক্রয়ের ব্যয় ধরা হয়েছে ১৭৮ কোটি ৪৭ লাখ টাকা, যেখানে প্রতি লিটার সয়াবিন তেলের দাম দাঁড়াবে ১৩১ টাকা ৪৭ পয়সা।

বিস্তারিত...

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধার অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বিস্তারিত...

কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, কিছু খুচরা ও পাইকারি ব্যবসায়ী কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে।

বিস্তারিত...

গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে হবে: প্রধান উপদেষ্টা

ঙ্গোপসাগরের গভীর সমুদ্রে প্লাস্টিকের উপস্থিতি এবং জেলিফিশের অস্বাভাবিক বৃদ্ধিকে গভীর উদ্বেগ হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের স্থলভাগের সমপরিমাণ জলভাগ থাকা সত্ত্বেও সামুদ্রিক সম্পদের যথাযথ ব্যবহার এখনও করা হয়নি। এই সম্পদকে কাজে লাগাতে পর্যাপ্ত গবেষণা ও নীতিগত সমর্থন অত্যন্ত জরুরি। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সামুদ্রিক মৎস্যসম্পদ ও ইকোসিস্টেম-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন হস্তান্তরের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই উদ্বেগ প্রকাশ করেন।

বিস্তারিত...

ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে আগামী ১২ জানুয়ারি ঢাকায় আসছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঢাকায় পৌঁছানোর পর তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব শুরু করবেন।

বিস্তারিত...

ভারত-বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনা বাণিজ্যকে প্রভাবিত করবে না: অর্থ উপদেষ্টা

ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েন দেশের অর্থনীতি বা বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিস্তারিত...

ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক ১৩ জন সচিবসহ মোট ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। তদন্তের স্বার্থে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিস্তারিত...

২৬ দেশ ও ৭ সংস্থার পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার খরচ দেবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিতে এবার বিশ্বের ২৬টি দেশ ও ৭টি আন্তর্জাতিক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছে নাসির উদ্দিন কমিশন।

বিস্তারিত...

স্বাস্থ্য, শিক্ষা, ধর্ম ও কৃষিতে ৭৪ শতাংশ বরাদ্দ কমিয়ে (এডিপি) চূড়ান্ত

পরিকল্পনা কমিশন ৩০ হাজার কোটি টাকা কমিয়ে দুই লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করেছে। এবার স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে সর্বোচ্চ ৭৪ শতাংশ কাটছাঁট করা হয়েছে। এ ছাড়া শিক্ষা, পরিবহন, ধর্ম ও কৃষিতেও বড় কাটছাঁট করা হয়েছে। তবে বরাদ্দ বাড়ানো হয়েছে পরিবেশ, স্থানীয় সরকার ও বিজ্ঞান প্রযুক্তিতে।

বিস্তারিত...

পিটিডি’র ১৫ বছরের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের (পিটিডি) গত ১৫ বছরের কার্যক্রমে সংঘটিত দুর্নীতি, অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতা বিশ্লেষণ করে প্রস্তুতকৃত শ্বেতপত্র প্রকাশ করেছে মন্ত্রণালয়। সোমবার (৫ জানুয়ারি) পিটিডি’র ওয়েবসাইটে (ptd.gov.bd) এই শ্বেতপত্র আপলোড করা হয়েছে—এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

বিস্তারিত...

দুই দফা মারধরে আইনজীবী নাঈমের মৃত্যু

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দুই দফা মারধরের মাধ্যমে আইনজীবী নাঈম কিবরিয়ার মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্ত ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, কয়েকজন মোটরসাইকেল আরোহী নাঈমকে ঘিরে মারধর করে।

বিস্তারিত...

২১ জানুয়ারির আগে ভোটের প্রচার করা যাবে না: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ২১ জানুয়ারির আগে নির্বাচনী প্রচার চালানো যাবে না। সোমবার (৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪