দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ২০২৬ সাল গণতন্ত্র উত্তরণের একটি বছর। আমরা আমাদের মতো করে সেবা দিয়ে যাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের নির্বাচনী হলফনামার ওপর আমাদের নজর রয়েছে। তিনি জানান, হলফনামায় উল্লেখ করা প্রার্থীদের সম্পদের বিবরণী পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর প্রকৃত বয়স সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের ঘটনায় গাজীপুর আদালত সোমবার (৫ জানুয়ারি) তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে।
দিনভর নাটকীয় ঘটনার পর অবশেষে কারামুক্ত হলেন আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। জামিন আদেশের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশের মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই জামিন মঞ্জুর করেছেন আদালত।
ধানমণ্ডি ৩২-এ ভাংচুর চালিয়ে আলোচনায় আসা জুলাই আন্দোলনকারী তাহরিমা জান্নাত সুরভী দ্রুত প্রতিকার পাবে বলে জানিয়েছেন আইন ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়ে দুই দিনের রিমান্ডের পর আইন উপদেষ্টা এ কথা জানান। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহাদী জুলাইযোদ্ধা সুরভীকে কা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় বলে এক জনমত জরিপে উঠে এসেছে। একই জরিপে জামায়াতে ইসলামীর পক্ষে জনসমর্থন পাওয়া গেছে ১৯ শতাংশ এবং নতুন দল এনসিপিকে (জাতীয় নাগরিক পার্টি) ২ দশমিক ৬ শতাংশ মানুষ ভোট দিতে চান। বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জরিপ পরিচালনা করে।
অন্তর্বর্তী সরকারের আমলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে বেসামরিক
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- রনি শিকদার ওরফে রাজন (৩৬), মো. দেলোয়ার হোসেন দেলু
ভবিষ্যতে সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদালত অবমাননাকর কার্যক্রমের জন্য আইনানুগভাবে দায়ভার গ্রহণ করতে হবে। সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান
ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলীতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাং
গুম সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন তুলে ধরেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। সোমবার (৫ জানুয়ারি) গুলশানে কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনের সার্বিক দিক তুলে ধরেন কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান থেকে খোয়া গেছে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা এবং নগদ চার লাখ টাকা ।সোমবার (৫ জানুয়ারি) ভোরের দিকে এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও দোকান কর্তৃপক্ষ।
একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের জন্য ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে বিবাদী করা হয়েছে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ।
নির্বাচনের পরিবেশ ভালো আছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, পরিবেশ ভালো আছে। আমরা বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব।