| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আগে গ্রহণযোগ্য নির্বাচন, তারপর বড় সংস্কার: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা দীর্ঘদিন ধরে যে সংকট ও অনিয়মের ভেতর দিয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসার পথে এবারের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মোড়। তিনি বলেন, “এই নির্বাচন অনেকটা লাইনচ্যুত হয়ে যাওয়া একটি ট্রেনকে আবার লাইনে ফিরিয়ে আনার মতো কাজ।”

বিস্তারিত...

গাছ কাটায় এক লাখ টাকা জরিমানা, নতুন বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ

কর্তন নিষিদ্ধ তালিকাভুক্ত বা বন অধিদপ্তরের বিপদাপন্ন ঘোষিত কোনো গাছ কাটলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা গুনতে হবে। পাশাপাশি আদালত ক্ষতিপূরণমূলক বনায়নের নির্দেশও দিতে পারবেন। এমন বিধান রেখে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (৭ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

বিস্তারিত...

দুদকের দুর্নীতি মামলায় গ্রেপ্তার জিয়াউল আহসান

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বিস্তারিত...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

রাজধানীর রূপনগর এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৭ জানুয়ারি) রূপনগর থানা-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২ হাজার যাত্রী থেকে আদায় ৪ লাখ টাকা

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে ব্যাপক সংখ্যক টিকিটবিহীন যাত্রী শনাক্ত করা হয়েছে। এই অভিযানে মোট ৯৪ জন টিটিই অংশ নেন এবং ৬৪টি ট্রেনে পর্যবেক্ষণ চালানো হয়।

বিস্তারিত...

মানবতাবিরোধী মামলায় জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি রোববার

মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী রোববার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

২৪ ঘণ্টার আল্টিমেটাম: এলপিজি সরবরাহ বন্ধের হুমকি ব্যবসায়ীদের

কমিশন বৃদ্ধি, বিইআরসি কর্তৃক একতরফা মূল্য ঘোষণা বন্ধসহ ৬ দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি মেনে নেওয়া না হলে ৮ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধ করার হুমকি দিয়েছে সংগঠনটি।

বিস্তারিত...

২৯ জানুয়ারি থেকে চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে।

বিস্তারিত...

বিশ্বে বাড়ছে বায়ুদূষণ, তালিকায় ঢাকার অবস্থান ১৯তম

বিশ্বজুড়ে বায়ুদূষণ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। দূষিত বাতাসের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাপন ও জনস্বাস্থ্য এখন বড় ঝুঁকির মুখে। বিশ্বের বিভিন্ন মহানগরীতে বায়ুর মান দ্রুত অবনতির দিকে যাচ্ছে, যেখানে শীর্ষে উঠে এসেছে ভারতের কলকাতা। একই সঙ্গে বায়ুদূষণের দীর্ঘস্থায়ী চাপে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকাও আবার নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিস্তারিত...

মার্কিন ভিসায় নতুন কড়াকড়ি: ভিসা বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তনের আওতায় এবার বাংলাদেশের নাম যুক্ত করা হয়েছে ‘ভিসা বন্ড’ তালিকায়। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত বা ভিসা বন্ড জমা দেওয়ার শর্ত আরোপ করা হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) গত ৬ জানুয়ারি ভিসা বন্ড কর্মসূচির আওতায় থাকা দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করে। ওই তালিকায় নতুন করে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের নাগরিকদের জন্য এই বিশেষ শর্ত প্রযোজ্য হতে যাচ্ছে।

বিস্তারিত...

গণভোটে জনসম্পৃক্ততা বাড়াতে ধর্মীয় নেতাদের ভূমিকা জোরদারের নির্দেশ

নির্বাচনি প্রক্রিয়া ও গণভোটে জনগণের অংশগ্রহণ বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা জোরদারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৬ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

বিস্তারিত...

আধুনিকতার ভিড়েও বাণিজ্যমেলায় টানছে গ্রামবাংলার মাটির শিল্প

পূর্বাচলের বাংলাদেশ–চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলমান আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আধুনিক ও বিদেশি পণ্যের ভিড়ের মধ্যেও আলাদা করে নজর কাড়ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাটির তৈরি গৃহস্থালি ও শৌখিন সামগ্রী। ক্রেতাদের আগ্রহ প্রমাণ করছে—মৃৎশিল্পের আবেদন এখনও অটুট।

বিস্তারিত...

পল্লবীতে বিদেশি অস্ত্র ও মাদকসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। অভিযানকালে উদ্ধার করা অস্ত্র এবং মাদক চক্রটি এলাকার ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিতে ব্যবহার করত।

বিস্তারিত...

কারাগারে অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢামেকে ভর্তি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা কর্তৃপক্ষের নির্দেশনায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে জরুরি বিভাগের মাধ্যমে হাসপাতালে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর সার্জারি বিভাগের ওয়ার্ডে ভর্তি করা হয়।

বিস্তারিত...

ভারত থেকে ১ হাজার ৪৬২ কোটি টাকার ডিজেল কিনবে বাংলাদেশ

বাংলাদেশ সরকার ভারতীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এই আমদানি ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা, যার একটি অংশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বহন করবে, বাকি অর্থ আসবে ব্যাংক ঋণের মাধ্যমে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪