দেশব্যাপী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনটি জানিয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে।
দিল্লি ও আগরতলার পর কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনেও সাময়িকভাবে অধিকাংশ ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকরি করা হয়; শুধুমাত্র ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা সেবা চালু থাকবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিদ্যুৎ ও জ্বালানি খাতে সমন্বিত ও প্রগতিশীল নীতি তৈরি করার জন্য পৃথক গবেষণা প্রতিষ্ঠান গঠনের নির্দেশ দিয়েছেন।
বয়স ‘চুরি’ ও ভুয়া সনদে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক (অর্থ) মোরশেদ হোসাইন আজাদ সম্পর্কিত রিটের শুনানি শেষে হাইকোর্ট তাকে নিয়ে তদন্ত প্রতিবেদন ১৪ জানুয়ারি দাখিলের নির্দেশ দিয়েছেন।
বেসরকারি স্কুল ও কলেজ এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন গ্রহণ করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
চলতি ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধে (১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৬) সব খাতে বিদ্যমান রফতানি প্রণোদনা ও নগদ সহায়তার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যে হারে প্রণোদনা দেওয়া হয়েছে, একই হার আগামী ছয় মাসও বহাল থাকবে।
দাবি আদায় না হওয়ায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে সারা দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আনোয়ার হোসেন নামে আরেকজন। বুধবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, “স্টার কাবাবের পাশের গলিতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা
আজ বুধবার(৭ জানুয়ারি) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জ্বালানি ও বিদ্যুৎ খাত মহাপরিকল্পনা ২০২৬-২০৫০ উপস্থাপন করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, শিল্প
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার রায়েরবাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা ১১৪ জনের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ (সিআইডি)। বুধবার (৭ জানুয়ারি) এই সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়। ড. ইউনূস বলেন, নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর দেওয়ার মতো ঘটনা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। আওয়ামী লীগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটের আগে ও পরে মিলিয়ে সাত দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট উপলক্ষে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৭ জানুয়ারি) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।পরিপত্রে বলা হয়েছে, ভোটের চার দিন আগে, ভোটের দিন এবং ভোটের পর দুই দিন এই মোট সাত দিন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বুধবার (৭ জানুয়ারি) বদলি করা হয়েছে। বদলির এ আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হয়েছে।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহকের টাকা আত্মসাৎ ও চেক জালিয়াতির মামলায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল (সিইও) মোহাম্মদ রাসেলকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে বিভিন্ন ব্যাংকের ৫৩টি হিসাবে থাকা ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা অবরুদ্ধ করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। দলটির শীর্ষ নেতারা মনে করছেন, সাম্প্রতিক এসব হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে।