ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেছেন রিটার্নিং কর্মকর্তারা। তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা যাবে ৭ নির্দেশনা মেনে। শনিবার (৩ জানুয়ারি) নির্দেশনাগুলো প্রার্থীদের মাঝে প্রচারের জন্য রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশনাগুলো হলো:
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলোকে ১১টি সংস্কার কমিশনের প্রস্তাব কিভাবে বাস্তবায়ন করা হবে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যতক্ষণ নাগরিকরা জানবে না কোন দল কোন সংস্কারের প্রস্তাব গ্রহণ করছে, ততক্ষণ ভোটাধিকার প্রয়োগে জনগণ বিভ্রান্ত হবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘বিচার এমন একটি বিষয়, যেটি নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। তবে অবশ্যই আমরা তাদের (আসামি) ফেরত আনার চেষ্টা করছি।’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভোটের সময় বিভিন্ন জায়গায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকতেই পারে। তবে সরকার আশা করছে, তা সুষ্ঠুভাবে মোকাবিলা করা সম্ভব হবে। এছাড়া সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রথম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তার পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ শনিবার(৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার চারপাশ কুয়াশাচ্ছন্ন ছিল। সকাল গড়িয়ে দুপুরে সূর্য উকি দিলেও তাপমাত্রা এখনো কম ছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে আজ শনিবার সকালেই সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৪ নম্বর সেক্টরে স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি)-তে আজ ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চমবারের মতো এই মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
চলতি মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য আগামীকাল রোববার (৪ জানুয়ারি) প্রকাশ করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিতরণ লাইন সংযোগ ও উন্নয়ন কাজের জন্য আজ কুড়িগ্রামের দুই উপজেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রৌমারী ও চররাজিবপুর উপজেলায় এ বিদ্যুৎ বিভ্রাট থাকবে।
দেশের বাণিজ্য ও শিল্পখাতের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে আজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের স্থায়ী ভেন্যুতে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) বসছে এবারের মেলা।
হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশায় ঢেকে আছে রাজধানী ঢাকা। সকাল থেকেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে নগরজুড়ে। তবে এমন ঠান্ডা আবহাওয়ার মধ্যেও ঢাকার বাতাসের মান আজ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শনিবার সকাল ৯টা ১৩ মিনিটে প্রকাশিত বায়ুর গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ঢাকার বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রাজধানী ঢাকায় আজ দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশার প্রভাব অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকায় শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠতে পারে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এ সময় ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকার ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ-২০২৬) উপলক্ষে অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ বিলবোর্ড অপসারণ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযান শুক্রবার (২ জানুয়ারি) রাত ১১টার দিকে শুরু হয় এবং নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র (সামুরাই) উদ্ধার করা হয়।