দেশের স্বর্ণবাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনায় ২ হাজার ১৮২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রধান উপদেষ্টা ইলেকশনের ডেট (নির্বাচনের তারিখ) সম্পর্কে সিদ্ধান্ত যে সময়ই নেবেন, আমরা সেই সময়ের জন্য প্রস্তুত। আমাদের নির্বাচন যেই সময়ে হবে, ওই সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার হবে, আমরা ওই ধরনের প্রস্তুত আছি।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, অতি ভারি বৃষ্টির ফলে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো—চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার—এ ভূমিধসের ঝুঁকি রয়েছে।
বাংলাদেশের কর্তৃপক্ষের হিসাবে, হাসিনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় প্রায় ২৩৪ বিলিয়ন ডলার (১৭৪ বিলিয়ন পাউন্ড) দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ উদ্ধার করতে অন্তর্বর্তী সরকার আইনজীবী নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ব্রিটিশ সরকার এই প্রয়াসে 'অত্যন্ত সহায়ক' ভূমিকা পালন করছে।
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে আরও ১৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১০১ জন আক্রান্ত বরিশাল বিভাগে।
রেলওয়ের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, আজ ছুটির শেষ দিন হওয়ায় সকাল থেকেই একটার পর একটা ট্রেন আসছে। শুক্রবার ও শনিবার ঢাকামুখী যাত্রীর চাপ সবচেয়ে বেশি ছিল।
বান্দরবানের আলীকদমে ক্রিসতং-রুংরাং পাহাড়ে ট্র্যাকিং করতে এসে দুই পর্যটকের মৃত্যু এবং একজন নিখোঁজের ঘটনা ঘটেছে। এতে ‘গাফিলতির অভিযোগে’ ফেইসবুক ভিত্তিক একটি ট্যুর গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শফিকুল আলম লেখেন, ব্রিটিশ মন্ত্রী, আইনপ্রণেতা ও কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানসহ বাংলাদেশি কর্মকর্তাদের একাধিক বৈঠক হয়েছে, যা সম্পদ পুনরুদ্ধারে গভীরতর সম্পৃক্ততার পথ তৈরি করেছে।
যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী দূর-দূরান্তে ঈদ উদযাপন করতে গেছেন তারা শনিবারের মধ্যেই রাজধানীতে এসে পৌঁছাবেন। তবে রাজধানী এখনো তার পুরোনো রূপে ফেরেনি।
তিনি বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ যৌথভাবে এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে।
আগামী ২২ জুন জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হওয়ার আগে বাজেটে বিদ্যমান বিভিন্ন ত্রুটি সংশোধনের আহ্বান জানিয়েছেন জ্বালানি ও অর্থনীতি বিশ্লেষক অধ্যাপক আনু মুহাম্মদ।
টানা দশদিন বন্ধ থাকার পর রোববার (১৫ জুন) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে। পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির ফলে গুরুত্বপূর্ণ এই বন্দরের মাধ্যমে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত এই কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
দ্রুত সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করতে সিভিল প্রসিডিউর কোড সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
গ্যাসজনিত অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে সতর্কীকরণ বার্তা দিয়েছে তিতাস গ্যাস কোম্পানি
প্রকল্পটি পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা জোরদারে কাজ করবে- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়।