২০২৫-২৬ অর্থবছরের জন্য আজ বিকেলে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি হবে দেশের ৫৫তম বাজেট। সেই সাথে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।
হজে যাওয়ার সময় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য শিল্পপতি জুবায়ের মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি সিরাজগঞ্জ -৫ আসনের সাবেক এমপি আব্দুল মোমিন মন্ডলের আপন ভাই।
আগামীকাল সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন। এবার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ ৯৯ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আদায় ও দেশীয় শিল্প সুরক্ষায় বেশ কিছু পণ্যের ওপর কর, শুল্ক ও ভ্যাট আরোপ করতে যাচ্ছে সরকার। যার প্রভাবে বাজারে কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে বিকেল ৩টায় এ বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে।
হাটে পশু থাকলেও ক্রেতার উপস্থিতি খুবই কম। অনেকেই হাটে ঘুরে যাচ্ছেন, কিন্তু কেনার দিকে যাচ্ছেন না। হাটের বেচাকেনা একরকম নিস্তেজভাবেই চলছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের পরে যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এবার বাজেটে মূল্যস্ফীতি ও শিল্পখাতের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কিছু পণ্যের শুল্কহার কমানোর প্রস্তাব রাখা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এতে একদিকে ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি মিললেও, অন্যদিকে দেশীয় শিল্প খাত পড়তে পারে অসম প্রতিযোগিতার মুখে।
টানা ১২ দিন অবস্থান কর্মসূচি পালন করেও কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। দাবি আদায়ে সোমবার (২ জুন) তারা রাজধানীর শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন। ৭ দফা দাবিতে গত ২১ মে থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।
নিবন্ধন অধিদপ্তরের অধীন জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে অসাধু ব্যক্তিদের প্রলোভন বা প্রতারণার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। রোববার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেয় আইন মন্ত্রণালয়
জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি প্রবাসী কর্মী পাঠানোর পথ প্রশস্ত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সচিব শফিকুল আলম। রোববার (১ জুন) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘মিলিটারি অপারেশনস জোন’ ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থইস্ট নিউজের মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের বিরুদ্ধে নিজ স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে ডাকবিভাগের মোবাইল ব্যাংকিং সেবা নগদের উচ্চপদে নিয়োগে অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের আপিলের অনুমতি চেয়ে করা আবেদন (লিভ টু আপিল) মঞ্জুর করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
খনও পর্যন্ত জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আদালতের কোনো পর্যবেক্ষণ আমরা পায়নি। পর্যবেক্ষণ (অভজারভেশন) পাওয়ার পরে এই বিষয়ে আইনগতভাবে যেটা প্রয়োজন সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।