জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা নিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার (৬ অক্টোবর) শেষ সাক্ষীকে জেরা করবেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। জেরা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত প্যানেলে।
রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকা ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৫ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১১০ ধারা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ।রোববার (৫ অক্টোবর) এক খুদে বার্তায় সাংবাদিকদের তিনি জানান, কুখ্যাত ও অভ্যাসগত অপরাধীদের নিয়ন্ত্রণে আনতে এই বিধান কার্যকরভাবে প্রয়োগের উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের প্রতিনিধিদল। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
পাসপোর্টধারীরা জানান, নতুন নিয়ম অনুযায়ী ভ্রমণের আগে ‘ইন্ডিয়ান ভিসা অনলাইন অ্যারাইভাল’ ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সেই ফরমের প্রিন্ট সঙ্গে নিতে হচ্ছে। এ নিয়মকে তারা নতুন ভোগান্তি ও হয়রানির কারণ বলে অভিযোগ করেছেন। কারণ, সার্ভার সচল না থাকায় ফরম পূরণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের সম্মতির জন্য গণভোট আয়োজনের ব্যাপারে সব রাজনৈতিক দলই একমত হয়েছে। তবে কখন গণভোট অনুষ্ঠিত হবে, তা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে ভিন্নমত রয়েছে। বিএনপি ও এনসিপি বলছে তা আগামী জাতীয় নির্বাচনের দিনই একটি পৃথক ব্যালটে আয়োজন করতে। অন্যদিকে, জামায়াতে ইসলামী বলছে নির্বাচনের আগেই গণভোট হলে ভালো।
“শিক্ষাগত পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।
জুলাই সনদ ইস্যুতে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চতুর্থ দিনের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
বাংলাদেশের বিভিন্ন জেলায় গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্স (তড়কা) রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় রোগটির বিস্তার রোধ ও নিয়ন্ত্রণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর জরুরি ও সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর শনাক্ত রোগী হয়েছে ৪৯ হাজার ৯০৭ জনে দাঁড়িয়েছে।
নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে আগামী ১ জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণরূপে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত হবে আমা প্রকাশ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা ৬৯ জন উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে বদলি পূর্বক পদায়ন করেছে সরকার। তারা বিভিন্ন সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে ছিলেন।
জনপ্রশাসনের সাংগঠনিক কাঠামোয় আনা হচ্ছে বড় পরিবর্তন। জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদের নাম পরিবর্তনসহ সংস্কার কমিশনের ১০টি সুপারিশ দ্রুত বাস্তবায়নে গত জুলাইয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সেই নির্দেশ অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ শুরু করেছে। এসব সুপারিশ বাস্তবায়িত হলে আমূল বদলে যাবে জনপ্রশাসনের প্রশাসনিক কাঠামো। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।