| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আশা করি এই নির্বাচনে সব দল যুক্ত হবে : গোয়েন লুইস

জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, সব দল এই নির্বাচন যুক্ত হবে। এতে জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে। রবিবার (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে বিএনপির নেতাদের সঙ্গে তিনি নির্বাচন, গণতন্ত্র ও দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বিস্তারিত...

গেন্ডারিয়ায় তরুণীর গলাকাটা লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ

ঢাকার গেন্ডারিয়ায় রেলস্টেশনের পাশ থেকে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, তাঁকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিস্তারিত...

এমপিও শিক্ষকদের বাড়িভাতা বাড়ানোর অনুমোদন দিল অর্থ মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করে পরিপত্র জারি করা হয়েছে। তাদের বাড়িভাড়া বাবদ ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে শিক্ষকরা এখন থেকে দেড় হাজার টাকা বাড়ি ভাড়া পাবেন। আজ রবিবার (৫ অক্টোবর) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত...

প্রবারণা পূর্ণিমায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল। রোববার (৫ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

সম্পর্ক আরও গভীর করতে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। রবিবার ব্যারোনেস উইন্টারটনের ঢাকায় পৌঁছানোর তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

বিস্তারিত...

প্রধান শিক্ষক-অধ্যক্ষ নিয়োগ দেবে এনটিআরসিএ: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অচিরেই বাস্তবায়ন হবে।

বিস্তারিত...

দল হিসেবে আ.লীগের বিচারের বিষয়ে তদন্ত শুরু হবে শিগগিরই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু হবে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামক একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে। আমরা সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করছি।

বিস্তারিত...

একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন: আলী রীয়াজ

রাজনৈতিক দলগুলো যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দিতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (৫ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে প্রয়োজন নির্বাচন : আমীর খসরু

দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৫ অক্টোবর) গুলশানে দলের কার্যালয়ে ঢাকার জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খানের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ১৬ বছরের পুরোনো মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়কে খালাস দিয়েছেন আদালত।রোববার (৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন। রায়ের সময় গয়েশ্বর চন্দ্র রায় আদালতে উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ তিনটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

বিস্তারিত...

পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দাবি করেন, ভারতে বাংলাদেশে প্রধান উপদেষ্টার অসুর প্রতিকৃতি তৈরি এবং বাংলাদেশে অসুরের মুখে দাড়ি একই সূত্রে গাথা।

বিস্তারিত...

শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন

খুব শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (৫ ) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ কথা জানান তিনি।

বিস্তারিত...

শিক্ষক বদলি নীতিমালা বাস্তবায়ন না হলে ২৩ অক্টোবর অবস্থান কর্মসূচির ঘোষণা

বাংলাদেশ ইউনিটি অব টিচার্স এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে । সংগঠনটি জানিয়েছে, আগামী ২০ অক্টোবরের মধ্যে শূন্যপদের তালিকা প্রকাশ না হলে তারা ২৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। সংগঠনের নেতারা রোববার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ।

বিস্তারিত...

কুরআন অবমাননায় নর্থ সাউথ শিক্ষার্থী গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক : কুরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪