বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হয়। বৈরী আবহাওয়ার কারণে বাজারে ক্রেতাও কম। তাই বিক্রিও তুলনামূলক কম। এ সময় বাজারে সবজির দামের ঊর্ধ্বগতির আশঙ্কা থাকলেও দাম স্থিতিশীল রয়েছে। সরবরাহে ঘাটতি না থাকায় প্রায় সব পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। এছাড়া মুরগির দামও কেজিতে ১০ টাকা কমেছে। পাশাপাশি ডিমের দামও কমেছে। তবে গরুর মাংস ও মাছ আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে
ঈদ উপলক্ষ্যে আগামীকাল ৩১ মে থেকে শুরু হচ্ছে বিশেষ ট্রেন যাত্রা। এসময় ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরমধ্যে নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রী সেবা প্রদানের ক্ষেত্রে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি প্রদান করা হবে। ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ সিদ্ধান্ত জানা গেছে
রাজধানীর শ্যামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯টি মামলার আসামি অনিক পান্নাসহ ১১ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তাররা হলেন- অনিক পান্না (৩৫), মো. আল-আমিন (১৯), শুভ শেখ (৩০), মো. সুজন চৌধুরী (২৮), মো. শাকিল (১৯), মো. মিরাজ হোসেন (২০), মো. জিয়ানুর রহমান (৩৪), মো. দুলাল মিয়া (৪০), মো. রফিকুল ইসলাম মিলন (৩০), মো. সজিব শেখ ওরফে সৈকত ও রুবেল
ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া অন্যত্র ৬০ কিমি বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (৩০ মে) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে
রাজধানীর উত্তরা এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। একইসঙ্গে পেশাদার অপহরণকারী চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো.মাসুম পারভেজ (৩৮), মো. সোলাইমান হোসেন (৩৮), শফিকুল ইসলাম সৌরভ (২৭), মোছা. মায়া (২৫) ও মোছা. রুলি খানম (১৯)।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৭৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৩৫ জন। শুক্রবার (৩০ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান
নতুন বাংলাদেশ’ গড়তে জাপানি কোম্পানিগুলোকে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চলমান জাপান সফরের তৃতীয় দিনে শুক্রবার (৩০ মে) টোকিওতে এক গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশে ব্যবসা করা বেশ কয়েকটি শীর্ষ জাপানি কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন
শুক্রবার সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ, বিশ্ববিদ্যালয়টি অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। বিশ্ববিদ্যালয়ে ভাষণও দিয়েছেন তিনি
চলতি মাসের ২২ থেকে ২৮ তারিখ পর্যন্ত অভিযানে ৩৯০ জনকে আটক করা হয়েছে।
বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে ১.০৬৩ বিলিয়ন (১০৬ কোটি) ডলার সহায়তা দেবে জাপান। শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের অতিরিক্ত আইজি (গ্রেড-১) (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ অবসরে যাচ্ছেন।প্রায় ৩৪ বছরের বর্ণিল কর্মজীবন শেষে তার অবসর উপলক্ষে আজ পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, বাংলাদেশ পুলিশে বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে মো. মতিউর রহমান শেখ অত্যন্ত সুনামের সঙ্গে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। পুলিশের উন্নয়নে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। বিদায়ী কর্মকর্তার সুস্থ ও সুন্দর জীবন কামনা করেন আইজিপি
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে। যা বর্তমানে স্থলভাগে উঠে এসেছে। ফলে রাতভর ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে সারাদেশে। এরপর ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। ঝড়ের আশঙ্কায় দেশের সব নদীবন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত। এছাড়া সমুদ্রবন্দরগুলোতেও বহাল রাখা হয়েছে তিন নম্বর সংকেত।
বাংলাদেশ পুলিশে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিরস্ত্র পদে ৮ হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব করেছে পুলিশ সদর দপ্তর। এই নিয়োগের ক্ষেত্রে ৫০ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণের প্রস্তাব করা হয়েছে
চিকিৎসক সংকট মোকাবিলায় দ্রুত সময়ের মধ্যে বড় পরিসরে নিয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। সেলক্ষ্যে বৃহস্পতিবার (২৯ মে) ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের আওতায় মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে, যা সম্পূর্ণ চিকিৎসকদের জন্য নির্ধারিত একটি বিশেষ বিসিএস।