প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে অগ্রসর হতে হবে, যাতে দেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন পথে এগিয়ে যেতে পারে। অধ্যাপক ইউনূস বলেন, বিশ্বের ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল থাকার সামর্থ্য রাখে না
দেশের আটটি বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বৃষ্টিপাতও হতে পারে।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধিবিধানের সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় তুলে নেওয়া হচ্ছে পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ন্যূনতম দর বা নগদ মার্জিন। ফলে যেকোনো আমদানিকারক এখন যেকোনো পরিমাণ পণ্য আমদানির জন্য খুলতে পারবেন এলসি। নতুন করে তিন বছরের জন্য (২০২৫-২৮) তৈরি করা আমদানি নীতি আদেশে থাকছে এমন নির্দেশনা।
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি বাড়ির ৭ম তলায় এই দুর্ঘটনা ঘটে।
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির কবলে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।
রাজধানীর মগবাজারে তাকওয়া হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে এই সংবাদ পায় ফায়ার সার্ভিস।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে অগ্রসর হতে হবে, যাতে দেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন পথে এগিয়ে যেতে পারে।
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের উসকানিমূলক বক্তব্যের কারণে ভাঙ্গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি বলা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আ
দায়িত্ব অবহেলার অভিযোগে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনারসহ (এসি) তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর গুলশান থানার নর্দা এলাকায় অভিযান চালিয়ে করে ১ হাজার ১০০ ইয়াবা এবং ২ লাখ ৩৭ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোছা. হেনা আক্তার (৪৪), মো. সৈকত ইসলাম (২০), মো. সিরাজ আহমেদ রিফাত (২১) ও মো. খায়রুল ইসলাম (১৯)। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় তাদের
বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক ফরহাদ মজহার বলেছেন, ‘মাজার ভাঙা একটি ফৌজদারি অপরাধ। এই সরকার ক্ষমতায় বসার পর ফৌজদারি অপরাধে অপরাধীদের বিচার আওতায় এনেছে, এ ধরনের প্রমাণ আমাদের কাছে নেই।
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ছয় দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শীর্ষক যৌথ অনুশীলন মহড়া সমাপ্ত হয়েছে।
বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলায় সাজা ভোগ করা অবস্থায় ২০২০ সালে বিশেষ বিবেচনায় কারাগার থেকে মুক্তি পান মো. মুশফিক উদ্দীন টগর। কারাগার থেকে বের হয়ে তিনি আবার অস্ত্র কারবারে জড়িয়ে পড়েন। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আজিমপুর
স্বাভাবিক অনিয়ম মোকাবিলা করবে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো, তবে গুরুতর ক্ষেত্রে ক্যাব আদালতের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ. এইচ. এম. সফিকুজ্জামান। তিনি বলেছেন, আইন প্রয়োগ করা ক্যাবের কাজ নয়, বরং অনিয়ম চিহ্নিত করে তা কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়। এর বাইরে বড় ধরনের অনিয়ম বা জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনে হাইকোর্টে রিট করা হয়।
সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন জায়গায় চালান করা মুশফিক উদ্দীন টগরকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আজিমপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলিসহ গ্রেপ্তার করা হয় তাকে। টগর ২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি।