| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আওয়ামী লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রোডম্যাপ না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শাহবাগের গণজমায়েত থেকে শনিবার রাত পৌনে নয়টার দিকে হাসনাত আবদুল্লাহ এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, যেহেতু আগের দেওয়া সময়সীমার মধ্যে সরকারের ঘোষণা আসেনি, তাই শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে এখন অবস্থান নেবেন তারা।

বিস্তারিত...

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান এবং সাধারণ সম্পাদক ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এতে ১২১ সদস্য রাখা হয়েছে। কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে।

বিস্তারিত...

জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ

ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধসহ ভারত-পাকিস্তান ইস্যু এবং চলমান অন্যান্য বিষয় নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে।

বিস্তারিত...

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুই দিনে ডিএমপির ৩৫৯২ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ হাজার ৫৯২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৪২৪টি গাড়ি ডাম্পিং ও ১৪৯টি গাড়ি রেকার করা হয়েছে।

বিস্তারিত...

শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ মে) রাজধানীর ঝিগাতলা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

বিস্তারিত...

তীব্র দাবদাহে নগরবাসীকে সতর্কতামূলক বার্তা দিলেন ডিএনসিসি প্রশাসক

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী আগামী তিনদিন মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় শারীরিকভাবে সুস্থ থাকাটা খুব জরুরি। তাই স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেসব নির্দেশনা প্রদান করেছে তা মেনে চলা উচিত বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, নগরবাসীর জন্য তীব্র তাপপ্রবাহ সংক্রান্ত সতর্কতামূলক বার্তা ডিএনসিসির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।

বিস্তারিত...

১৫ বছর পর দেশে ফিরলেন হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ

বাংলাদেশের পরিবহন খাতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দেওয়া হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ দীর্ঘ ১৫ বছর প্রবাসে কাটিয়ে অবশেষে লন্ডন থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান । শনিবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন

বিস্তারিত...

ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এজন্য প্রক্রিয়া সবসময় জারি রয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন করা আছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

বিস্তারিত...

সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ.........

বিস্তারিত...

সৌদি পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, মোট ৫ জনের মৃত্যু

য়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক

বিস্তারিত...

সর্বোচ্চ তাপমাত্রার আভাস

আজ থেকে ১২ মে’র মধ্যে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়েও উঠতে পারে বলে জানিয়েছে সংস্থাটি..................

বিস্তারিত...

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৬৭৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১৭৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৯৪ জন। শুক্রবার (৯ মে) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, অভিযানে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

বিজিবি’র অভিযানে এপ্রিলে ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

গত এপ্রিল মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১০১ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিস্তারিত...

চালের দাম কমলেও বেড়েছে মাছ ও সবজির

দেশের বিভিন্ন জেলায় বোরো ধান কাটা শুরু হয়েছে। বাজারে আসছে নতুন চাল। ফলে দাম কমেছে সরু তথা মিনিকেট চালের। গত দুই সপ্তাহে ধরনভেদে এই চালের দাম কেজিতে ১০ থেকে ১২ টাকা কমেছে। অন্যদিকে, মুরগি ও সবজিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম ওঠানামা করলেও মাছের দাম দীর্ঘদিন ধরে চড়া অবস্থায় রয়েছে। বাজারে সব ধরনের মাছ বিক্রি হচ্ছে বেশি দামে। এছাড়া সরবারাহ কম থাকায় সবজির দাম চড়া।

বিস্তারিত...

দেশের ৪৫ জেলায় তাপপ্রবাহ

কিন্তু গত বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে। আজ শুক্রবার দেশের ৪৫ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪