স্টাফ রিপোর্টার: ঢাকার দুই সিটি করপোরেশনে বিএনপির সম্ভাব্য মেয়রপ্রার্থী হিসেবে বর্তমান প্রশাসকদের নাম আলোচনায় রয়েছে। দলীয় সূত্র বলছে, নতুন মুখ না এনে বর্তমান দুই প্রশাসককেই আগামী সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দিতে পারে বিএনপি।
মিয়ানমারে গভীর রাতে ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মৃদু কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রোববার রাত ১টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময়) ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। এর অবস্থান নির্ণয় করা হয়েছে ২০.৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩.৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
দেশের ছয় বিভাগে ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কিন্তু দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
নৌযান ও ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের মধ্যে এখনো জরাজীর্ণতা ও শৃঙ্খলার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। একটি নৌযাত্রাকে নির্বিঘ্ন করতে যত দফতর ও সংস্থা প্রয়োজন, তার সবই দেশে আছে জানিয়ে নৌ
প্রতারণা ও আত্মসাতের মামলায় সিআইডির হাতে গ্রেফতার হয়েছে হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেডের ডিএমডি ও অভিনেতা হায়দার কবির মিথুন। রোববার (১০ মে) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এ তথ্য জানায়, শনিবার (৯ মে) মধ্যরাতে বিদেশ থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উত্তরা পূর্ব থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ পুলিশের জন্য স্বতন্ত্র পে স্কেল চালুর দাবি আবারও জোরালোভাবে সামনে এসেছে। পাশাপাশি ঝুঁকিভাতা, ওভারটাইম বিল, সুদমুক্ত মোটরসাইকেল ঋণ এবং চাকরির শেষ পর্যায়ে অনারারি পদোন্নতিসহ একাধিক দাবি সরকারের কাছে তুলে ধরেছেন পুলিশ সদস্যরা।
বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের আর্থিক উন্নয়নে প্রবাসীদের বিনিয়োগে আকৃষ্ট ও মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে বলে জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
ত্রিপুরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কলেজ ছাত্রসহ দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) গভীর রাতে ত্রিপুরার সেপাহিজালা জেলার কমলাসাগর সীমান্ত ফাঁড়ির অন্তর্গত নবীনপাড়া ও বঙ্গবন্ধের মধ্যবর্তী সীমান্ত কাঁটাতারের বেড়ার কাছে এ ঘটনা ঘটে। কাঁটাতারের এপারে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্ত। বিএসএফের দাবি, নিহতরা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং আত্মরক্ষার্থে তাদের সদস্যরা গুলি চালিয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পূর্ব কার্যকলাপ, কাগজপত্র ও ডকুমেন্টস যাচাইয়ে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
হত্যাসহ বিভিন্ন অভিযোগের ১০ মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে রোববার (১০ মে) এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত পুলিশের কল্যাণ প্যারেডে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সঙ্গতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে। ১০ মে (রোববার) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ
দেশের উচ্চশিক্ষার বৃহত্তম বিদ্যাপীঠ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী শাস্তির মুখে পড়েছেন। গত ১৮ মাসে (সেপ্টেম্বর ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত ১৮টি পরীক্ষায় নকল ও অসদুপায় অবলম্বনের অপরাধে দুই হাজার ৫৭১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটি। উচ্চশিক্ষায় শৃঙ্খলা ভঙ্গের এই পরিসংখ্যানকে একটি ‘বড় নেতিবাচক নজির’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন। স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।