| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নিরাপদ অভিবাসনে জাতিসংঘ ফোরামে সহযোগিতা চাইল বাংলাদেশ

অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় কমানো, ন্যায্য মজুরি নিশ্চিত করা, জবাবদিহিতা জোরদার এবং অভিবাসীদের ন্যায়বিচারে প্রবেশাধিকার বাড়াতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বিস্তারিত...

শিক্ষাক্ষেত্রের উন্নয়নে শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষাক্ষেত্রের উন্নয়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও আধুনিকায়ন করা ছাড়া বিকল্প নেই।

বিস্তারিত...

একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন শুরু হয়েছে নতুন যুদ্ধ: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের একটি রাজনৈতিক অধ্যায় শেষ হলেও এখন শুরু হয়েছে নতুন এক দায়িত্ব—জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের ‘নতুন যুদ্ধ’। শনিবার (৯ মে) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে।

বিস্তারিত...

চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের ফলো-আপ স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিস্তারিত...

দেশের ৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিস্তারিত...

শারীরিক প্রতিবন্ধী রিফাতের তৈরি গাড়িতে ঘুরলেন প্রধানমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধী ক্ষুদে উদ্ভাবক ওয়াকিমুল ইসলাম রিফাতের তৈরি বিশেষ প্রযুক্তিনির্ভর গাড়িতে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী হন উপস্থিত কর্মকর্তারা।

বিস্তারিত...

বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

সঠিক সিদ্ধান্তেই বাড়বে বিচার বিভাগের প্রতি আস্থা: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচারকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সবসময় স্বাধীন চিন্তা ও নিরপেক্ষ মানসিকতা বজায় রাখতে হবে। জনপ্রিয়তার চেয়ে ন্যায়ভিত্তিক ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বিচারকদের উদ্দেশে বলেন, বিচারিক ক্ষমতা প্রয়োগে কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার করা যাবে না।

বিস্তারিত...

দেশে এসেছে নাহিদা সুলতানা বৃষ্টির লাশ

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ দেশে পৌঁছেছে।শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে তার লাশ বহনকারী বিমানটি। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিহতের স্বজনেরা।

বিস্তারিত...

কারাগারে সোলার প্যানেল থেকে উৎপাদিত হবে বিদ্যুৎ

দেশের কারাগারগুলোর ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে ১৫ থেকে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গত ৫ মে কারা অধিদপ্তরের সঙ্গে ইনজেন টেকনোলজি লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

বিস্তারিত...

লন্ডনে মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ

যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ হোসেন। লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে তিনি লন্ডন বরো অব নিউহ্যামের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হয়েছেন।

বিস্তারিত...

গণমাধ্যম কমিশন গঠনে ঐকমত্য চায় সরকার: তথ্যমন্ত্রী

বাংলাদেশ সরকার সবার ঐকমত্যের ভিত্তিতে একটি স্বাধীন ও ক্ষমতাবান গণমাধ্যম কমিশন গঠনের কাজে হাত দিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, যদি স্বাধীন ও ক্ষমতাবান গণমাধ্যম কমিশন তৈরি করা যায় এবং এ বিষয়ে আমাদের মাঝে ঐক্য তৈরি করা যায়, তাহলে পথচলার ক্ষেত্রে আমরা একটি সঠিক নেতৃত্ব পাবো।

বিস্তারিত...

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জন গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

আড়াই ঘণ্টা পর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় শুক্রবার (৮ মে) রাত ৯টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটের দিকে কদমতলীর সাদ্দাম মার্কেটের এনএইচ ফোম ফ্যাক্টরিতে আগুনের খব

বিস্তারিত...

মবের শিকার হয়ে স্কুল ছাড়তে হয় হুমায়ূন আহমেদের ছেলেকে

নিজের সন্তান নিনিতের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে তার স্কুলে যাওয়া বন্ধ করে দেন বলে জানিয়েছেন অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন। বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমায়ূনপুত্র নিনিতকে নিয়ে পোস্ট দিয়ে এ কথা জানান তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪