| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে

উন্নত চিকিৎসার জন্য ঢাকা ছেড়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে হাদিকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। বেলা ১১টা ২২ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি।

বিস্তারিত...

খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। একই সঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমান অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতাও তৈরি হয়নি।

বিস্তারিত...

পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য শুধু এসি রুমের ভেতরে বসে কাজ হবে না, জনগণের কাছে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি এ সময় বলেন, পরিকল্পনা কার্যকর করতে জনসমর্থন অপরিহার্য, আর শক্তিশালী ম্যান্ডেটের ভিত্তিতে সরকারকে এগোতে হবে।

বিস্তারিত...

আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামী সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে পাঠানো হবে। রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান,

বিস্তারিত...

থাইল্যান্ড বা সিঙ্গাপুর নেয়া হবে হাদিকে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। শারীরিক অবস্থা উপযুক্ত হলে আগামীকাল শুক্রবার তাকে থাইল্যান্ড বা সিঙ্গাপুর নেওয়া হতে পারে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো

বিস্তারিত...

ফুলছে হাদির ব্রেন, বেড়েছে হার্টবিটও

দ্বিতীয় দিনেও গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ মো. ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে আশাবাদের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বরং সর্বশেষ সিটি স্ক্যানে তার ব্রেনের ফোলা (সেরিব্রাল ইডেমা) আগের তুলনায় আরও বেড়েছে এবং একইসঙ্গে হার্টবিট স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড।

বিস্তারিত...

শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রয়োজন: ন্যাপ মহাসচিব

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) মোহাম্মদপুর বধ্যভূমি ও মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)-এর মহাসচিব এম. গোলাম মোস্তাফা ভুইয়া

বিস্তারিত...

পশ্চাৎপদ শক্তি ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা, ১৯৪৭ সালের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও বর্তমানের গণতান্ত্রিক অর্জন সবই রক্ষা করতে হবে।

বিস্তারিত...

গণঅভ্যুত্থানের নায়কদের টার্গেট করা হচ্ছে: নাহিদ

নির্বাচনকে বানচাল এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ও অংশগ্রহণকারী ব্যক্তিদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিস্তারিত...

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, গাম্ভীর্য ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য

বিস্তারিত...

অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ রিজভীর

রাজধানীর নয়াপল্টনে একটি সভায় দেওয়া বক্তব্যে ‘অনিচ্ছাকৃত ভুল’ মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

বিস্তারিত...

রাজনীতিকে মেধাশূন্য করতেই হাদির ওপর গুলি: বাংলাদেশ ন্যাপ

বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই স্বাধীনতার উষালগ্নে শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিকসহ দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। ঠিক একই উদ্দেশ্যে আজ বাংলাদেশের রাজনীতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র

বিস্তারিত...

ঢাকা ও চট্টগ্রামের ঘটনায় কেউ ফায়দা লোটার চেষ্টা করছে: তারেক রহমান

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ এবং ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় কোনো মহল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

হাদির ওপর হামলাকারী জামায়াত-শিবিরের: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারী জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতা তদন্তের আগেই মির্জা আব্বাসের নাম বলে দিলেন। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ সং

বিস্তারিত...

শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন আজও অসম্পূর্ণ: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অর্ধশতাব্দী পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। গণতন্ত্র বারবার মৃত্যুকুপে পতিত হয়েছে এবং একদলীয় দুঃশাসনের বাতাবরণ তৈরি করে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ প্রতিহত করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪