| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

‘খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে'

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিস্তারিত...

রাজশাহীতে এনসিপি নেতা সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন দলটিরই একাংশের নেতা মোতালেব হোসেন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব নিজের ফেসবুক স্ট্যাটাসে এই ঘোষণা দেন।

বিস্তারিত...

ফেব্রুয়ারিতেই হবে পরিবর্তনের সূচনাকারী নির্বাচন:সালাহউদ্দিন

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সারা বিশ্বের স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিস্তারিত...

লন্ডন-দিল্লি-পিন্ডিতে বসে রাজনীতি করা চলবে না: সাদিক কায়েম

‘নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে তারুণ্যকে ধারণ করতে হবে’- এ মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ‘লন্ডনে বসে, দিল্লিতে বসে কিংবা পিন্ডিতে বসে আর রাজনীতি করা চলবে না। এই দেশকে ভালোবাসলে দেশের মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে।’

বিস্তারিত...

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনমুখী বিএনপি: আমীর খসরু

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই অংশ নেবে বিএনপি। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানী

বিস্তারিত...

মেডিকেল বোর্ডের সম্মতি মিললেই ঢাকায় আসবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে তাঁকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত সব প্রস্তুতি কাতার কর্তৃপক্ষ সম্পন্ন করেছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাবে, বলেন ড. এনামুল হক।

বিস্তারিত...

ভোটের আগে জোট–রাজনীতি, পর্দার আড়ালে সমঝোতার তৎপরতা

আসন্ন জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে জোট গঠন, আসন–সমঝোতা ও কৌশলগত বোঝাপড়াকে কেন্দ্র করে নানা আলোচনা চলছে।

বিস্তারিত...

খালেদা জিয়ার লন্ডন যাত্রা আরও পেছাতে পারে

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আবারও পেছানো হতে পারে। শুক্রবার (৫ ডিসেম্বর) দলের পক্ষ থেকে ৭ ডিসেম্বর যাত্রার সম্ভাব্য তারিখ বলা হলেও রাতে দলের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, শারীরিক অবস্থার কারণে তার যাত্রা আরও কিছুদিন পিছিয়ে যেতে পারে। আনুষ্ঠানিকভাবে এখনও কোনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি।

বিস্তারিত...

১০ ভোট পেলেও নির্বাচনে থাকব: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বারে এক উঠান বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগামী নির্বাচনে আমরা যদি ১০ ভোটও পাই, তবুও একাই লড়ব। জেনুইন ভোটারদের সম্মান নষ্ট না করতে প্রয়োজনে হারব, কিন্তু নির্বাচন ছাড়ব না।

বিস্তারিত...

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার নতুন সম্ভাব্য তারিখ ৯ ডিসেম্বর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। শুক্রবার সকালে বিএনপি ৭ ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে জানালেও রাতে নিশ্চিত হওয়া তথ্যে যাত্রার নতুন সময় ধরা হয়েছে ৯ ডিসেম্বর। চিকিৎসকদের মূল্যায়ন এবং তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় এই তারিখও পরিবর্তন হতে পারে বলে জানা গেছে।

বিস্তারিত...

রাতে ফের এভারকেয়ারে গেলেন ডা. জুবাইদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাশুড়ির পাশে থাকতে রাতে আবারও এভারকেয়ার হাসপাতালে গেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টা ২১ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। কতক্ষণ সেখানে থাকবেন, তা জানা যায়নি।

বিস্তারিত...

শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়া জীবনসংকটে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, শেখ হাসিনার দুঃশাসনামলে ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার ওপর জেল–জুলুমসহ নানা নিপীড়ন চালানো হয়। অবিরাম নির্যাতনের কারণে তিনি আজ জীবনসংকটে ভুগছেন বলে মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন,নিয়ন্ত্রণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে এবং এর মাধ্যমে ইস্টোমার ভেতরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য। তিনি জানান, শুক্রবার বিকেলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অত্যন্ত সতর্কতার সঙ্গে এন্ডোসকপি সম্পন্ন করা হয়।

বিস্তারিত...

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন। শুক্রবার (০৫ ডিসেম্বর) জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীকে বিয়ে করেন তিনি।

বিস্তারিত...

মানুষ রাজনীতির গুণগত পরিবর্তন চায়: ছাত্রশিবির সভাপতি

গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪