জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিএনপির সম্মেলনের ৬ মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২ আগস্ট জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক অ্যাভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ১০১ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটিতে স্বাক্ষর করেন।
পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর সঙ্গে সব বিষয়ে ঐকমত্য কমিশন একমত হতে পারবে না। পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত নির্বাচন পদ্ধতি নিয়ে সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
সিলেট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আমাকে গুম করে চোখ বেঁধে তামাবিল সীমান্ত দিয়ে মেঘালয় রাজ্যের শিলংয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয়।
খাদেমুল বাবুল, জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শওকত হাসান মিঞা জামালপুর-২ (ইসলামপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে একদিকে সংবাদ সম্মেলনসহ নানা ভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তথাকথিত বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের প্রেসিডেন্ট মো. শওকত হাসান মিঞার বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। বিএনপির নেতাকর্মীদের এখন সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকুন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশের গণতান্ত্রিক রাজনীতিতে সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশ দলীয় কোন্দলের কারণে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যায় পুলিশ। শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর কা
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে। তার জীবনসঙ্গী ব্যারিস্টার নুসরাত খান। শনিবার (১১ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে বাগদান ও আংটি পরানোর অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি এমন, যেখানে প্রতিটি মেয়ের একই স্বাধীনতা, সুযোগ এবং সুরক্ষা থাকবে। যা যেকোনো পিতা-মাতা তাদের নিজের সন্তানের জন্য কামনা করেন। প্রতিটি কন্যাশিশুর স্বপ্ন পূরণের পথে আমরা রাষ্ট্রকে তার অংশীদার বানাব, বাধা নয়।
বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পনের বছর বাংলাদেশে খেলাধুলা বা প্রতিযোগিতা ছিল না। খেলাধুলাসহ সবকিছুতে দলীয়করণ করে ছিল। ৫ আগস্টের পর বাংলাদেশকে নতুন করে সাজানো হয়েছে। খেলাধুলা মনোযোগ দিয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল যদি দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তবে সবার আগে দেশের কোমর ভাঙা শিক্ষাব্যবস্থাকে ঠিক করা তাদের প্রথম লক্ষ্য হবে। তিনি দুর্নীতি দমনে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে আগামী নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন।
বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আটক হয়েছিলেন। পরবর্তীতে তার অতি দ্রুত মুক্তি লাভ বিভিন্ন মহলে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলো। সে সময় এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়েছিলো অন্তবর্তীকালীন সরকারকে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতি যদি পিআরের পক্ষে রায় দেয়, তাহলে সব দলকে তা মানতে হবে। আর জাতি না মানলে সে রায় আমরাও গ্রহণ করবো। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আ
বিএনপি প্রায়াত নেতা আবু সাইদ মতিউল হান্নান শাহ্র স্মরণ সভা আগামীকাল শনিবার আনুষ্ঠানিক ভাবে পালিত হবে। বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রে বিশ্বাস করলে, আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সিদ্ধান্তে আসা সম্ভব। আমরা আশাবাদী,আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হতে