বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া দরকার। কারণ, একটি গণতান্ত্রিক জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সংস্কার, ভারতের সঙ্গে সম্পর্ক এবং রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। প্রায় দুই দশক পর প্রথম কোনো গণমাধ্যম হিসেবে বিবিসি বাংলার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন মি. রহমান। সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই সাক্ষাৎকারদেন। দুই পর্বের সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব আজ।
শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর পলাশী মোড়ে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় উদ্বোধন হতে যাচ্ছে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’। এই স্তম্ভের উদ্বোধন করবেন আবরারের পিতা বরকত উল্লাহ। আয়োজন করছে আবরার ফাহাদ স্মৃতি সংসদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারকে শুভ সূচনা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে করেছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি।
বিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তুরস্কের ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি মিনিস্টার এ. বেরিস একিনজির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ঢাকায় সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক
২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও জ্যেষ্ঠ সাংবাদিক কাদির কল্লোল তারেক রহমানের একটি সাক্ষাৎকার নিয়েছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংস্কার প্রশ্নে গণভোট একইসঙ্গে হলে নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রয়াস এড়িয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার (৬অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।
ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে না পারলে প্রধান উপদেষ্টা চলে যাবেন এবং অনেক উপদেষ্টা বিদেশে তাদের আরাম আয়েশের জীবনে ফিরে যাবেন। দেশ অনিশ্চয়তার পড়বে। সেই সঙ্গে আ. লীগও সক্রিয় হচ্ছে রাজপথে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই আ. লীগ আবারও রাজনীতিতে ফেরার সাহস পাচ্ছে।
দীর্ঘ দুই দশক পর গণমাধ্যমে মুখোমুখি হয়ে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সাক্ষাৎকারে তিনি দেশে ফেরাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সোমবার (৬ অক্টোবর) সকালে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক কাদির কল্লোলকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান দ্রতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি গণঅধিকার পরিষদের রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
প্রায় ১৭ বছর ধরে বিলেতে প্রবাসী জীবনযাপনকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর মিডিয়ার মুখোমুখি হয়েছেন।
একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,‘উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে’- নাহিদের এমন বক্তব্যে তোলপাড় নটে-দুনিয়া থেকে রাজনৈতিক অঙ্গন! নাহিদ কেন বললেন এমন কথা? তবে কি রাজনীতেতে কিছু ঘটতে যাচ্ছে? টেলিভিশন চ্যানেল একাত্তরকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন,আমাদের উচিত ছিল ছাত্র