বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে ভয়ংকর রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি অভিযোগ করেন, দেশবিরোধী শক্তি ও পার্শ্ববর্তী দেশের একটি প্রভাবশালী গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যেখানে শেখ হাসিনা স্বৈরাচারী আশ্রয় নিচ্ছেন।
আওয়ামী লীগের জন্য আমেরিকা হঠাৎ কেন মায়াকান্না করছে— এমন প্রশ্ন তুলেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, বাংলাদেশের প্রায় সবাই জানেন যে, আওয়ামী লীগের পতনের পেছনে আমেরিকার হাত ছিল। এটিকে কেউ ডিপ স্টেট পলিসি বলছেন; কেউ এটাকে ডোনাল্ড লু, পিটার হাস এদের কারসাজি বলছেন; কেউ এটাকে মৃদু সেনা অভ্যুত্থান বলছেন। আর অনেকেই সেনাবাহিনী, জনতা, ছাত্র— সবার সম্মিলিত প্রচেষ্টা বলছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ হলো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। কয়েকজন মিলে আইন তৈরি করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
এই সরকার এবং কিছু রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে ক্রমেই মবের রাজত্বে পরিণত হলো। আর এর কারণেই আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল দৈর্ঘ্যে এবং প্রস্থে অনেক বড় হচ্ছে। আওয়ামী লীগের প্রথম দিকে হকচকিত ব্যাপার ছিল, তারা ভয় পেয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না, তারা কী করবে। কিন্তু এখন সেই অবস্থা নেই।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার (দেবিদ্বার-চান্দিনা) আঞ্চলিক সংযোগ সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে হলে, মানবতাবিরোধী অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতেই হবে।’
ফরিদগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পান তিনি। ২০০৯ সালের সেই নির্বাচনে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সফলতা স্বরুপ ২০১১ ও ২০১২ সালে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক পান এই রাজনৈতিক নেতা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান মান্যবর হাইকমিশনার মিস. সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও এক ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা আজ (৯ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছি। আড়াই ঘণ্টার বৈঠকে সিইসি দুই ঘণ্টা নিশ্চুপ ছিলেন। এই দুই ঘণ্টা প্রধান নির্বাচন কমিশনার কোনো কথা বলেননি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সামনের সারিতে থাকা কয়েকজন তরুণের নেতৃত্বে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশে নতুন ধারার রাজনীতি চালুর অঙ্গীকার করেছিলেন তারা। তবে আট মাস পরে দলটি কোথায় দাঁড়িয়ে,এ নিয়ে নানামুখী আলোচনা চলছে। তবে এখনও সারাদেশে কমিটি দিতে পারেনি এনসিপি।
বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন খালেদা জিয়া। রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন। স্বামীর সমাধির পাশে গাড়িতে বসে দোয়া করার পর তিনি বাসার উদ্দেশে রওয়ানা দেন।
তারা বলেন, ‘সার খানায় গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে এর প্রভাব শুধু গ্যাসের মূল্যবৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকবে না। এতে নিশ্চিত করেই সারের মূল্যবৃদ্ধি পাবে একই সাথে কৃষিপণ্যের উৎপাদন খরচও বৃদ্ধি পাবে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাচ্ছেন।