‘আওয়ামী লীগের চেয়ে বড় এই স্বৈরাচার বড়। গত এক বছরেই চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ।’ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এমন মন্তব্য করেন।
সকল সরকারই ইসলামের সাথে গাদ্দারি করেছে। এখন মানুষ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এই তথ্য নিশ্চিত করেন।
বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের সমালোচনা করেছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জামায়াতে ইসলামীকে আমরা এত বছর আশ্রয় দিয়েছি, আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের মন্ত্রীর স্থান দিয়েছি। আমাদের দলীয় অনেক নেতা ছিলেন, তারা মন্ত্রী হতে পারতেন, কিন্তু জামায়াতকে মন্ত্রী বানিয়েছি। অথচ এখন তারাই বিএনপিকে আক্রমণ করছে।
দাবি আদায়ে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশে নজরুল গবেষণা ইনস্টিটিউট আছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নিত্যনতুন অপ্রাসঙ্গিক দাবি উত্থাপন করছে।
জুলাই আন্দোলনকেন্দ্রিক যাত্রাবাড়ী থানার পৃথক তিন মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, জুনাইদ আহমেদ পলকসহ ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সমালোচনার পর তিনি পোস্টটি ডিলিট করেন।
উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল ইসলাম বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টায় ঢাকা ত্যাগ করেন তারা।
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছে না বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কিছু দিনের মধ্যেই শুরু হবে দলের প্রার্থী বাছাই। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাতকারে মির্জা ফখরুল বলেন, সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি। তবে সংশোধন হতে পারে নির্বাচিত সংসদে।
বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. লুৎফর রহমান। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন। তবে সার্জিস বলেছেন, সব যোগ্যতার শর্ত পূরণ করেই বাছাইয়ে উত্তীর্ণ হয়ে তিনি বিচারক হয়েছেন।