| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীন সফরে গেলেন এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি দল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৫ ইং | ১৮:৫৩:৫৪:অপরাহ্ন  |  ১৬১২২১০ বার পঠিত
চীন সফরে গেলেন এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি দল
ছবির ক্যাপশন: চীন সফরে গেলেন এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি দল

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টায় ঢাকা ত্যাগ করেন তারা। চার দিনব্যাপী এই সফর শেষে আগামী ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের অন্য সদস্যরা হলেন—সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

এদিকে সফরকালে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছার কথা জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি মনে করেন, এ সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।

সফর উপলক্ষে গত ২১ আগস্ট ঢাকায় চীনা দূতাবাসে এনসিপি প্রতিনিধি দলের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে জুলাই মাসে জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যায়। এরও আগে, জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং সফর করে। এবার একই আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে এনসিপির প্রতিনিধি দল।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪