| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত : আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, স্বাধীনতা বিরোধী সংগঠনগুলো নির্বাচন পিছিয়ে দিতে বিভিন্ন স্থানে ষড়যন্ত্র করছে। তাই সবার সতর্ক থাকা জরুরি।

বিস্তারিত...

জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩টি দল

জুলাই সনদের খসড়া পর্যালোচনা করে নিবন্ধিত ৩৭টি রাজনৈতিক দলের মধ্যে ২৩টি দল জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তাদের মতামত দিয়েছে। বিএনপি, জামায়াত, বামপন্থী, ইসলামি ও প্রগতিশীল রাজনৈতিক শক্তিসহ নানা মতাদর্শের দল এতে অংশ নেয়।

বিস্তারিত...

জামায়াত পিআরের জন্য আন্দোলন করলে নমিনেশন দিল কেন : আযম খান

বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, জামায়াত একদিকে ৩০০ আসনে নমিনেশন দিয়ে ফেলেছে। আরেকদিকে তারা পিআরের জন্য আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। দ্বিচারিতা কোথায় দেখেন। যদি পিআরের জন্য আন্দোলন করেন, তাহলে নমিনেশন দিলেন কেন? পিআরে তো কোনো প্রার্থী নেই।

বিস্তারিত...

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়তে হবে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়তে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রত্যয়। আগের কোনো রাজনীতি চলবে না, ১৭ বছরের ট্রেন্ড চলবে না। তারেক রহমান নতুনভাবে রাজনীতি ও সমাজব্যবস্থা উপহার দেবেন।

বিস্তারিত...

গুম-খুনের শিকার পরিবারের কান্না বন্ধে ব্যর্থ সরকার: ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকার গুম-খুনের শিকার স্বজনদের কান্না বন্ধে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে শুক্রবার (২২ আগস্ট) ‘মায়ের ডাক’ এর আয়োজনে মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

‘নিশ্চিত বিজয়ী মনে করলে, বুঝতে হবে তাদের কোনও ম্যাকানিজম আছে’

বিএনপিকে নিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, কোনো দল যদি মনে করে তাদের নিশ্চিত বিজয় হবে, তবে বোঝা যায় জেতার জন্য তারা কোনো ম্যাকানিজম করছে যা তাদের জিতিয়ে দেবে। তাদের আর ভোটের প্রয়োজন হবে না। তিনি বলেন, কেউ যদি ভোটের আগে বিজয়ী হতে চায় তাহলে বোঝা যায় তারা ১৪, ১৮ ও ২৪ এর মতো একটি নির্বাচন করার পাঁয়তারা করছে।

বিস্তারিত...

গ্রেনেড হামলা মামলায় খালাস পেলেই দেশে ফিরবেন তারেক : আলাল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে খালাস পেলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বিস্তারিত...

শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে বেকার নারীদের কর্মমুখী করে তুলবে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২২ আগষ্ট) ঢাকা মহানগরী দক্ষিণের শাহজাহানপুর পূর্ব থানা আয়োজিত ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠকে এ কথা বলেন তিনি। হেলাল ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

বিস্তারিত...

নাহিদ ইসলামসহ এনসিপির ৮ নেতা যাচ্ছেন চীন সফরে

মালয়েশিয়া সফর থেকে ফিরেই চীনে সফর করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সফরে তিনি আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বিস্তারিত...

বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণে উলামা-জনতার ঐক্যের বিকল্প নেই: সেমিনারে বক্তারা

বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণে আলেমদের সঙ্গে সাধারণ পেশাজীবী জনগণের সম্মিলিত ঐক্যের কোন বিকল্প নেই।

বিস্তারিত...

দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় পিআর পদ্ধতি উপযুক্ত নয় : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচনকে ঘিরে কিছু রাজনৈতিক দল, গোষ্ঠী ও বক্তার বক্তব্য ও শর্ত জনগণের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেয়ার পর থেকেই নানা বক্তব্য ও শর্ত জনগণকে বিভ্রান্ত করছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

দেশে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জন্মাষ্টমী উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

বিস্তারিত...

মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। তার এ সফরের সার্বিক আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টার।

বিস্তারিত...

অনুভূতি শূন্য হয়ে যাওয়া কবি-শিল্পীরা ১৫ আগস্টে শোক জানিয়েছেন : রিজভী

অনুভূতি শূন্য হয়ে যাওয়া তথাকথিত কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পীরা ১৫ আগস্টে শোক জানিয়েছেন বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বস্তুগত প্রাপ্তির লোভে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন বলে দাবি তার।

বিস্তারিত...

কলকাতায় কি করছেন আওয়ামী লীগ নেতারা!

গত এক বছরে, বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তন এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর, তার দল আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মী দেশ ছেড়ে ভারতে এবং বিশ্বের অন্যান্য দেশে নির্বাসনে যেতে বাধ্য হয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪