জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের ভোটের অধিকার নষ্ট করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নেতাকর্মীদেরও সতর্ক থাকার কথা বলেছেন তিনি। সোমবার (১১ আগস্ট) নওগাঁয় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যকালে এ কথা বলেন তিনি।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে নিঃশেষ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সোমবার প্রেসক্লাবে গণ-অভ্যুত্থানে তরুণদের স্বপ্ন-প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। ভিডিওতে নিজাম উদ্দিনকে অন্য একজন ব্যক্তির সঙ্গে টাকা নিয়ে কথা বলতে শোনা যায়।
চট্টগ্রাম বন্দরে আন্দোলন ঠেকাতে আরও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির এই অভিযোগ উঠেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, 'ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের সঙ্গে সামনামাননি দেখা হবে।' আজ রোববার রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এনসিপির সঙ্গে আজ রোববার পর্যন্ত ১৬টি নতুন দল প্রাথমিক যাচাই-বাচাইয়ে উত্তীর্ণ হয়েছে। রোববার (১০ আগস্ট) নির্বাচন কমিশনের নির্বাচন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১০ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। খবর বিবিসি বাংলা'র।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে থাকার জন্য বাড়িভাড়া খুঁজছেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টার বলেন ২৪ এর শহীদদের আমরা জাতীয় বীর আখ্যা দিবো। গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, শুধু তারাই জাতীয় বীর নন।
বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে নিজের অভিযোগ গ্রহণ না করায় সংস্থার চেয়ারম্যান কে লক্ষ্য জুতা নিক্ষেপ করেছেন এক অভিযোগকারী। রবিবার (১০ আগস্ট) বগুড়ার টিটু মিলনায়তনে এ ঘটনা ঘটে। তবে জুতাটি চেয়ারম্যান পর্যন্ত পৌঁছায়নি।
জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বাজেট অব্যাহত রাখার প্রয়োজন ছিল না বলে মত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া।
ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অবদানের জন্য যুবদলের সম্মাননা পেলেন তারেক রহমান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ‘গোপন ভিডিও’ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক বরখাস্ত হওয়া নেতা সারোয়ার তুষারের বিরুদ্ধে স্বামীর জায়গায় নিজের নাম লেখার অভিযোগ তুলেছেন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। তবে এ অভিযোগকে ‘বাটপারি’ বলে দাবি করেন সারোয়ার তুষার।