| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নির্বাচনের খবরে বিনিয়োগকারীরা প্রস্তুতি নিচ্ছেন : আমীর খসরু

দেশে-বিদেশে নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিস্তারিত...

আওয়ামী লীগের ‘বি-টিম’ চলে এসেছে : হাসনাত আবদুল্লাহ

: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে।

বিস্তারিত...

জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে : ফখরুল

তিনি বলেন, জিয়াউর রহমান যেটা তিন বছরে করেছিলেন, সেই রকম একটা নির্দেশনা তৈরি করে আমরা কী এই দেশটাকে সঠিক অর্থে সামনের দিকে নিয়ে যেতে পারব না। কী পারবেন না আপনারা? পারতে হবে।

বিস্তারিত...

তরুণদের জন্য সামরিক ট্রেনিং চান নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদের গড়ে তুলতে হবে। তাদের সামরিকভাবে ট্রেনিং করতে হবে। বাংলাদেশের গণপ্রতিরক্ষার অংশীদার করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদের সবসময়ের জন্য প্রস্তুত করে রাখতে হবে।

বিস্তারিত...

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এ কথা বলেন তিনি। এদিন এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয় কেআইবিতে।

বিস্তারিত...

প্রতিহিংসা এড়িয়ে সততার সঙ্গে এগিয়ে যাওয়ার আহবান জানালেন তারেক রহমান

প্রতিশোধ, প্রতিহিংসা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে বাংলাদেশের সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরো বলেন, বিশ্ব সমাজে নিজেদের গর্বিত অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য প্রযুক্তি নির্ভর দক্ষতার বিকল্প নেই।

বিস্তারিত...

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন জামায়াত আমির

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর আমির বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

বিস্তারিত...

নির্বাচনকে বিলম্বিত করতে এখনও ষড়যন্ত্র চলমান : রিজভী

জাতীয় নির্বাচনকে বিতর্কিত ও বিলম্বিত করার জন্য এখনও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিস্তারিত...

অভয়নগরে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ফারাজিপাড়া বিলপাড় এলাকা থেকে ১২ আগস্ট (মঙ্গলবার) সকালে লিমন (২৭) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।

বিস্তারিত...

সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগ এনে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে এই আবেদন করা হয়েছে।

বিস্তারিত...

ঢাকায় জামায়াতের বিক্ষোভ বুধবার

‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’র আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বুধবার (১৩ আগস্ট) বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১১ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী আজ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী ১২ আগস্ট। তিনি ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন।

বিস্তারিত...

জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ বুধবার

জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনগত ভিত্তি দেওয়া এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আগামী বুধবার (১৩ আগস্ট) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াত ইসলামী।

বিস্তারিত...

মার্কার প্রতি দাসত্ব থেকে ভোট দেওয়ার দিনশেষ: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দলকানা আর মার্কার প্রতি দাসত্ব থেকে ভোট দেওয়ার দিনশেষ।

বিস্তারিত...

পিটার হাসকে নিয়ে গুঞ্জনের পর মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এনসিপির নেতারা

সোমবার (১১ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত গুলশান-২ এ অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের নিজ বাসভবনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ট্রেসি অ্যান জ্যাকবসন এবং দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম সদস্যসচিব ও কূটনৈতিক প্রতিনিধি আলাউদ্দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪