| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হিন্দুদের সম্পদ রক্ষায় ভূমিকা রেখেছে জামায়াত: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘হিন্দুদের বন্ধু সেজে যারা হিন্দুদের সম্পদ দখল করেছে, হিন্দুদের ওপর জুলুম করেছে, তারা ইসলামী দলগুলোর ওপর অপবাদ দেওয়ার চেষ্টা করলেও হিন্দু সম্প্রদায়ের লোকজন সাক্ষ্য দিচ্ছে, কোনো ইসলামী দল তাঁদের ওপর জুলুম করেনি। বরং জামায়াতে ইসলামী তাঁদের সম্পদ রক্ষায় ভূমিকা রেখেছে।’

বিস্তারিত...

সিলেটে মেরুদণ্ডহীন প্রশাসন এখন এদিক-সেদিক পাথর খোঁজে : রেজাউল করিম

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, এতো ক্ষুধার্ত হলেতো বাংলাদেশ গিলে ফেলবে। আগে পাথর দিয়ে মিটফোর্ডে মানুষ মেরেছে, এখন সিলেটের সব পাথর খেয়ে ফেলেছে। সিলেটে পাথর খাওয়া শুরু হয়ে গেছে।

বিস্তারিত...

নির্বাচন যেন ফেব্রুয়ারি মাস অতিক্রম না করে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনের সময় যেন কোনোভাবেই ফেব্রুয়ারি মাস অতিক্রম না করে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত যুব সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। এ সময় দুদু বলেন, জনগণ ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় মেনে নিয়েছে। তবে সবাইকে সতর্ক থাকতে হবে ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবেই অতিক্রম না করে।

বিস্তারিত...

অপুকে ইশরাকের লোকেরা নির্যাতন করে স্বীকারোক্তি নিয়েছে : পরিবারের অভিযোগ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ‘অপহরণ ও নির্যাতন’ করে স্বীকারোক্তি নেয়া হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

বিস্তারিত...

গুলশানের ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা,স্পষ্ট করা দরকার: সালাহউদ্দিন আহমদ

গুলশানের ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা, তা স্পষ্ট করা দরকার। জনগণের সামনে তুলে ধরা দরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিস্তারিত...

গণঅভ্যুত্থানের প্রাণ ভোমরারা হতাশ হয়েছেন : নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ ভোমরা তারা হতাশ হয়েছেন।

বিস্তারিত...

এনসিপি নেতাদের চড়ামূল্য দেওয়া লাগতে পারে: আনোয়ার চৌধুরী

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে নিয়ে প্রকাশ্যে মন্তব্যের কারণে ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদেরকে চড়ামূল্য দেওয়া লাগতে পারে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক আনোয়ার চৌধুরী।

বিস্তারিত...

জামায়াতে ইসলামী ইলেকশন চায়, সিলেকশন না : ডা. তাহের

জামায়াতে ইসলামী ইলেকশন চায়, সিলেকশন চায় না, মেনেও নিবে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকারের নির্বাচনের রোডম্যাপকে শুধু একটি দল স্বাগত জানিয়েছে। গণতন্ত্রকামী দেশের অন্য রাজনৈতিক দলগুলো স্বাগত জানায়নি, জানাতে পারেনি। কারণ নির্বাচনের আগে রাষ্ট্রের সংস্কার, সকল গণহত্যার বিচার নিশ্চিত এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।

বিস্তারিত...

সরকারে না গিয়েও সব সুবিধা ভোগ করছে ‘কিংস পার্টি’: খাইরুল কবির খোকন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে উদ্দেশ্য করে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেন, ‘বর্তমান সরকারের ‘কিংস পার্টি’ সরকারে না গিয়েও সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছে। তারা প্রটোকল পাচ্ছে, জেলা প্রশাসক(ডিসি), পুলিশ সুপার(এসপি), ওসি সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে গিয়ে সুযোগ-সুবিধা নিচ্ছে।’

বিস্তারিত...

ভোট সুষ্ঠু না হলে সিইসির গলায় গামছা লাগতে পারে: গাজী আতাউর

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি যদি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন না দিতে পারেন, তাহলে বিগত নির্বাচন কমিশনের পরিণতি হবে। আপনার গলায় গামছা এবং মাজায় রশি লাগতে পারে।

বিস্তারিত...

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল

আগামী শুক্রবার (১৫ আগস্ট) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে জানা যায়। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা জানান।

বিস্তারিত...

একটি ধর্মভিত্তিক দল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : রিজভী

নিজেদের অপকর্ম আড়াল করতে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিস্তারিত...

হাসিনার প্রত্যর্পণ চেয়ে মোদী বরাবর চিঠি জাগপা’র

জুলাই গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রতিবাদে এবং বাংলাদেশের বিষয়ে দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর নিন্দা ও প্রতিবাদপত্র দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। বুধবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকায় ভারতীয় হাইকমিশনে মোদী বরাবর ইংরেজি ও বাংলা ভাষায় এ চিঠি দেওয়া হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪