যারা গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে বাধা সৃষ্টি করবে জনগণ তাদের রুখে দেবে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ (শনিবার, ১৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ও তার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক দলগুলো সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, গত ১৫ বছরের দমন-পীড়ন, স্বৈরশাসন ও ফ্যাসিবাদের কাঠামো ভেঙে নতুন পরিবর্তনের যাত্রা শুরুর প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতার লোভে সংস্কার এজেন্ডা থেকে সরে এসেছে।
দেশ এখন নির্বাচনমুখী। রাজনৈতিক দলগুলো যার যার মতো ভোটের মাঠ দাপিয়ে বোড়চ্ছে। তারা ধরনা দিচ্ছে ভোটারদের কাছে। এরই মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নানা শর্ত জুড়ে দিয়েছে দুই-একটি দল।
লন্ডনস্থ বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন খুলনা-৪ রুপসা, তেরখাদা, দিঘলিয়া আসনের সন্তান যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।
গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে অংশ না নিলে প্রধান উপদেষ্টা ড. ইউনূস দায়িত্ব ছাড়তে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এমন শঙ্কার কথা জানান।
বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জনগণ যাদেরকে ভোট দেবে তারাই আগামীতে দেশ পরিচালনা করবে। নির্বাচন নিয়ে কোন টালবাহানা চলবেনা। সরকার, নির্বাচন কমিশনসহ সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। দুই একটি দল কি ভাবলো তাতে কিছুই আসে যায় না। শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে নরসিংদীর জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হাসিনা পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশে এসেছিল। আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে জঙ্গি শাসনের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছিল। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘মুজিববাদ একটি জীবন্ত বিপদ। এটাকে পরাজিত করার জন্য রাজনৈতিক, আদর্শিক এবং সাংস্কৃতিক প্রতিরোধের দাবি রয়েছে।’ শুক্রবার (১৫ আগস্ট) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ইংরেজিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন নাহিদ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে চরম নির্যাতন করা হয়েছে অভিযোগ করে এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
দলীয় কর্মকাণ্ডে হতাশা, অনিয়মের অভিযোগ, না জানিয়ে পদায়ন এবং অন্য দলের সঙ্গে সম্পৃক্ততার কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে গত দুই মাসে প্রায় ২৫ জন নেতা-কর্মী পদত্যাগ করেছেন। এ সময় বেশ কিছু জেলা-উপজেলার কমিটি স্থগিতও হয়েছে।
নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির সংশয় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে চীনা দূতাবাসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ফিরোজা ভিলায় এই ফুলের তোড়া পৌঁছে দেওয়া হয়।
আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও প্রার্থনার বার্তায় ভরে উঠেছে নেতাকর্মীদের টাইমলাইন।