বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, “যারা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছেন এবং যাদেরকে জনগণ ‘গুপ্ত’ নামে চেনে, তারা বিভিন্ন জায়গায় ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে। শুনতে পাওয়া যাচ্ছে, তাদের পরিচিত কিছু প্রেসে ব্যালট পেপার তৈরি করা হচ্ছে, যা পরে পকেটে নেওয়া হবে। শুধু তাই নয়, তারা নিরীহ মানুষ থেকে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এটি নির্বাচনকে প্রভাবিত করার সরাসরি চেষ্টা।”
বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির জনসভা অনুষ্ঠিত হচ্ছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ২০ বছর পর তিনি সরাসরি বরিশালে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বেলস পার্ক মাঠে এটি তার প্রথম সরাসরি জনসভা।
ভারতের কলকাতা ও দিল্লিতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এর অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাইরে থাকা এই নেতারা ভারতে নিরাপদ আশ্রয়ে বসে দলীয় কার্যক্রম চালাচ্ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে সক্রিয় হওয়ার ছক কষছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে তারা মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত। কিন্তু কলকাতার শপিং মল ও কফিশপে বসে তারা দেশের রাজনীতিতে ফেরার কৌশল নির্ধারণ করছেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে। দুর্বৃত্তরা অ্যাকাউন্টটি হ্যাক করে সেখান থেকে আপত্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট দেয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতি দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের সেনাবাহিনী দেশপ্রেমিক এবং দেশের মানুষের সংকটের সময়ে তারা পাশে দাঁড়ায়। তিনি আরও বলেন, যারা এমপি হওয়ার আগেই অস্ত্র নিয়ে সেনা ভবনে প্রবেশ করতে চায়, তারা নির্বাচিত হলে কি আচরণ করবে তা কল্পনা করা যায়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, বিএনপিকে অস্তিত্বহীন করতে গিয়ে শেখ হাসিনা নিজেই রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়েছেন। মঙ্গলবার সকালে রাজধানীর দক্ষিণখান ৪৭ নম্বর ওয়ার্ডের ফায়দাবাদ চৌরাস্তা প্রাঙ্গণে নির্বাচনী প্রচারণার ১৩তম দিনে গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর দীর্ঘদিনের জুলুম-নির্যাতনের শেষ ফল কখনো ভালো হয় না। অনেকেই এই সরকারের অত্যাচারের কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে এই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই। তিনি বলেন, অতীতের বস্তাপচা রাজনীতি দেশকে ফ্যাসিবাদ,
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অল্প পানির মাছ’ বলে বিরক্তি প্রকাশ করেছেন ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন করে, তাদের অবস্থা এখন তেমন হয়ে গেছে। তারা আমার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, যেটা তাদের মুখে মানায় না।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার উদ্দেশে বরিশালে সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের ছয়টি সিলসহ গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী সোহেল রানা জামায়াতে ইসলামীর কর্মী বলে দাবি করেছেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রিজাইডিং অফিসার নিয়োগে রাজনৈতিক মতাদর্শ বিবেচনা করা হচ্ছে,এমন গুরুতর অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতের অভিযোগে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা
আমরা কোনো পারিবারিক বা গোষ্ঠীগত সরকার দেখতে চাই না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা বারবার এ দেশের মানুষের অর্থ লুটপাট করেছে। গত সাড়ে ১৫ বছর আমরা সবাই মজলুম ছিলাম। কিন্তু ৫ আগস্টের পর দেখছি, একটি দল সেই মজলুমের ঘাড়ে চড়ে বসেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)
জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ পুরনো ও পচা রাজনীতি আর চায় না। তারা পরিবারকেন্দ্রিক কিংবা ব্যক্তিনির্ভর রাজনীতি প্রত্যাখ্যান করেছে। জনগণ দলীয় সরকার নয়, জনগণের সরকার দেখতে চায়। বাস্তবতা বুঝতে পেরে অনেকে এখন বলতে শুরু করেছে তারাও ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।